Kurmi Protest: পাঁচ দিনের মাথায় অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়, স্বাভাবিক হচ্ছে জনজীবন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কুড়মি জাতিকে তফসিলি জনজাতি সম্প্রদায়ভুক্ত করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি৷ কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় আন্দোলন শুরু করেছে কুড়মি সম্প্রদায়৷ গত মঙ্গলবার থেকে অবরোধের পর পাঁচ দিনের মাথায় অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়।

আরও পড়ুনঃ Kolkata Metro: পুজোর আগে সুখবর দিল মেট্রো, কবি সুভাষ থেকে শুরু হল ট্রায়াল রান

প্রায় ১০০ ঘন্টা ধরে জেলা শাসকের সঙ্গে বৈঠকের পরে উঠে গেল কুড়মি সম্প্রদায়ের  আন্দোলন। কুস্তাউর স্টেশন থেকে কুড়মিদের আন্দোলন ওঠে। আন্দোলনকারীদের কথায়, আমরা জেলাশাসকের সঙ্গে বৈঠক করি। কিছু আশাজনক কথাবার্তা হয়েছে। তারপর এই সিদ্ধান্ত নিই। তবে দাবি পুরণ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি।

পুরুলিয়া থেকে এদিন ভার্চুয়ালি বৈঠক করেন অজিত মাহাতো। সেখানে বলা হয়েছে, সরকার তাঁদের দাবি মেনে নেবে। এমনকি কী কী সংশোধন করতে হবে? সেবিষয়ে আলোচনা হয়েছে তিন জেলার জেলাশাসকদের সঙ্গে।

পাঁচ দিনের মাথায় অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়, দাবি না মিটলে ফের আন্দোলন
পাঁচ দিনের মাথায় অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়, দাবি না মিটলে ফের আন্দোলন

গত মঙ্গলবার থেকে খেমাশুলি ও লোধাশুলি এলাকাজুড়ে আন্দোলনে অনড় ছিলে কুড়মি সম্প্রদায়। দীর্ঘ অবরোধের জেরে প্রবল সমস্যায় পড়তে হয় আম জনতাকে। কোথাও খাবারের সমস্যা আবার কোথাও জ্বালানি তেলের সমস্যা। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা ট্রাক ড্রাইভারদেরও পানীয় জল ও খাদ্য সঙ্কটে পড়তে হয়। তখন এগিয়ে আসে কুড়মি সম্প্রদায়ের একাধিক সংগঠন।

গত কয়েকদিন ধরে কুড়মি সম্প্রদায়ের ধর্নার জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আবার বেশ কিছু ট্রেন চলছে ঘুরপথে। হাওড়া গামী বহু ট্রেন বাতিল হয়েছে শনিবারেও। ঝাড়গ্রাম, রাঁচি, টাটানগর সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

পাঁচ দিনের মাথায় অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়, দাবি না মিটলে ফের আন্দোলন

পাঁচ দিনের মাথায় অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়, দাবি না মিটলে ফের আন্দোলন
পাঁচ দিনের মাথায় অবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়, দাবি না মিটলে ফের আন্দোলন

জানা গিয়েছে, দ্রুত সেই বার্তা জেলায় জেলায় পৌঁছে যাবে। যান চলাচল, ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক হবে বলে জানা গেছে। রাঁচি-খড়গপুর এক্সপ্রেস, ধানবাদ-টাটানগর এক্সপ্রেস, খড়গপুর-টাটানগর এক্সপ্রেস, হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, টাটানগর-দানাপুর এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস, বোকারো-আসানসোল প্যাসেঞ্জার, পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু সহ একাধিক ট্রেন চালু হবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত