নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগে সুখবর দিল মেট্রো। শনিবার থেকে শুরু হচ্ছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অবধি মেট্রো রুটের ট্রায়াল রান। শনিবার মেট্রোর ট্রায়াল রান চলল নিউ গড়িয়া থেকে রুবি অবধি। ট্রায়াল রানের জন্য নিয়ে আসা হয়েছে একটি নন এসি রেক। সূত্রের খবর, আগামী এক মাস ধরে ৫ কিলোমিটার মেট্রোপথ সপ্তাহে দুই দিন করে ট্রায়াল রান করানো হবে।
আরও পড়ুনঃ Federer: সুইস সম্রাটের বিদায় লগ্নে কাঁদলেন প্রতিপক্ষও, টেনিসকে চির বিদায় জানালেন ফেডেরার


এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ শুরু হয়েছে ট্রায়াল রান। কবি সুভাষ থেকে রুবি অবধি ট্রায়াল রানের মধ্যে রয়েছে ৫ টি স্টেশন। খুব শীঘ্রই এই রুটেও মেট্রো পরিষেবা চালু করা হবে। এমনটাই জানা গেছে। ফলে দক্ষিণ কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বাসিন্দাদের জন্য তা সুবিধে হবে।

এক মাস ধরে ট্রায়াল রানের পর মেট্রো আধিকারিকরা সবুজ সংকেত দিলেই এই রুট চালু হবে সাধারণ মানুষের জন্য। কলকাতা মেট্রোর তরফে যাত্রী পরিষেবা আরও বাড়ানোর জন্য এই মুহুর্তে শহরের একাধিক সম্প্রসারণের কাজ চালানো হচ্ছে। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুটের সম্প্রসারণের কাজ সম্পূর্ণ হয়ে গেলে, কলকাতা ও শহরতলির অনেক মানুষ এর থেকে উপকৃত হবেন।
পুজোর আগে সুখবর দিল মেট্রো, রুবি অবধি দৌড়াল মেট্রো

উল্লেখ্য, কিছুদিন আগেই জোকা-তারাতলা মেট্রো রুটের ট্রায়াল রান চালানো হয়েছে। খুব শীঘ্রই সেই রুটে শুরু হবে জনসাধারণের জন্য মেট্রো চলাচল। এবার নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্তও শুরু হল ট্রায়াল রান। ফলত উত্তর-দক্ষিণ মেট্রো চলাচলে সুবিধা হবে।










