নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষকে। ইডির আবেদনে সাড়া দিয়ে জেল হেফাজতের মেয়াদ বাড়ল কুন্তল ঘোষের। মেয়াদ শেষ হলে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁকে আদালতে পেশ করা হবে। অন্যদিকে, কুন্তল ঘোষ ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন।
আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করতে পারলে…’, প্রকাশ্যে চ্যালেঞ্জ অভিষেকের



সিবিআই, ইডি রাজনৈতিক দলের মত কাজ করছে।” এই অভিযোগের পাল্টা ইডির আইনজীবী তীব্র বিরোধিতা করে বলেন, “আমরা কারও মুখপাত্র নই, আমরা কোনও রঙ দেখি না, দুর্নীতিবাজদের খুঁজে বের করতে বদ্ধপরিকর।” এমনকি আদালত থেকে বেরিয়েও কুন্তল জানান তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

জেল হেফাজতের মেয়াদ বাড়ল, ১৯ জুন পর্যন্ত জেল হেফাজতে কুন্তল
আলিপুর সংশোধনাগারে গিয়ে কুন্তল ঘোষকে জেরার অনুমতি ইতিমধ্যেই পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, কুন্তলকে জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। উল্লেখ্য, এদিন আদালতে কুন্তলের হয়ে জামিনের আবেদন জানাননি তাঁর আইনজীবী। দু পক্ষের সওয়াল জবাবের পর আগামী ১৯ জুন পর্যন্ত কুন্তলকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। একাধিকবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছেন, এই দুর্নীতির সঙ্গে সরাসরি যোগ রয়েছে পার্থর। অন্যদিকে, কুন্তলের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। দুজনকে একসঙ্গে আদালতে পেশ করা হলে পরিস্থিতি কোনদিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে বিশিষ্ট মহল।









