Abhishek Banerjee: ‘আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করতে পারলে…’, প্রকাশ্যে চ্যালেঞ্জ অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে একাধিক দুর্নীতিকাণ্ডে জর্জরিত তৃণমূল কংগ্রেস। সামনেই রয়েছে দুটো ভোট। এর আগেই জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়েছে শাসক শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ যাত্রা শুরু করেছেন। তাঁর জেলাসফরের কর্মসূচিতে পৌঁছে গিয়েছেন আলিপুরদুয়ার। ‘আবাস দুর্নীতি’ নিয়ে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।

আরও পড়ুন: Kaliaganj Issue: কালিয়াগঞ্জ ধর্ষণকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব! ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

'আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করতে পারলে...', জেলাসফরে বিজেপিকে নিশানা অভিষেকের
‘আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করতে পারলে…’, জেলাসফরে বিজেপিকে নিশানা অভিষেকের

গত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু আলিপুরদুয়ারে তারা কার্যত মুখ থুবড়ে পড়েছে। ফলে ২৪-এর আগেই এখানে ঘাটি শক্ত করতে মরিয়া শাসক দল। ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিতে আলিপুরদুয়ারে দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন অভিষেক। পাশাপাশি, তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, “বিজেপি নেতা-কর্মীরা আবাস যোজনার যে অভিযোগ করছেন তা প্রমাণ করতে পারলে আলিপুরদুয়ারে আর আসব না।”

'আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করতে পারলে...', জেলাসফরে বিজেপিকে নিশানা অভিষেকের

রাজ্যের বিভিন্ন অংশে আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু অভিষেকের দাবি, আলিপুরদুয়ারে একটিও দুর্নীতি হয়নি। অন্যান্য জেলাগুলির তুলনায় ব্যতিক্রম আলিপুরদুয়ার। এদিন এই বিষয়টি নিয়েই সরব হতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। একইসঙ্গে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া নিয়েও কেন্দ্রকে নিশানা করেন অভিষেক।

‘আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করতে পারলে…’, জেলাসফরে বিজেপিকে নিশানা অভিষেকের

'আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করতে পারলে...', জেলাসফরে বিজেপিকে নিশানা অভিষেকের
‘আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করতে পারলে…’, জেলাসফরে বিজেপিকে নিশানা অভিষেকের

তৃণমূল সাংসদ বলেন, “আলিপুরদুয়ারের বিজেপির জনপ্রতিনিধিরা চিঠি লিখে কেন্দ্রকে জানিয়েছে ১০০ দিনের টাকা যেন না দেওয়া হয়।” আরও বলেন, “কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না আর রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে।” আলিপুরদুয়ারের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “দায় আপনাদের। আপনারা ভোট দিয়েছেন ধর্মের ভিত্তিতে।” আসন্ন নির্বাচনে এই জেলায় তৃণমূল জমি পুনরুদ্ধার করতে পারে কি না সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর