‘বিজেপি, রাজ্যপাল মিলেমিশে একাকার’, রাজভবনের বৈঠক নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের হিংসার ঘটনায় সরব বিরোধী দলগুলি। পরিস্থিতি পরিদর্শনে দিল্লি থেকে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলায়। বৃহস্পতিবার সকালেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সহ দিল্লির টিমের সদস্যরা। রাজ্যপালের সঙ্গে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিএসএফ আইজি সহ শুভেন্দু অধিকারীও। এনিয়েই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন: রাজভবনে ‘হিংসার অভিযোগের পাহাড়’, কমিশনারকে কড়া নির্দেশ রাজ্যপালের

তৃণমূল নেতা টুইটে লেখেন, “রাজভবনে একটি চক্রান্তমূলক বৈঠক হবে বলে খবর পাচ্ছি। রাজ্যপাল, বিজেপির কেন্দ্রীয় টিম, রাজ্য নেতা দুএকজন। সেখানে ব্লকের নেতা গদ্দার আসছে। কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের ডাকা হয়েছে শুনলাম। বিজেপি, কেন্দ্রীয় সরকার, রাজ্যপাল মিলেমিশে একাকার। দলদাস রাজ্যপাল, এসবে বাংলায় কিছু হবে না।” শাসক দলের অভিযোগ, রাজভবনে চক্রান্তমূলক বৈঠক বসছে। বাংলার সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

'বিজেপি, রাজ্যপাল মিলেমিশে একাকার', রাজভবনের বৈঠক নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই রাজ্যে অশান্তি ছড়িয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখতে রাজভবনে পিস রুম খোলা হয়। মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট গ্রহণ, গণনা পর্বে হিংসার ঘটনা ঘটেছে। রাজভবন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন নিয়ে পিস রুমে এখনও পর্যন্ত প্রায় ৭০০০ অভিযোগ জমা পড়েছে। এগুলির বিচার বিভাগীয় স্ক্রুটিনির জন্য সমস্ত অভিযোগ হাইকোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন। তার প্রেক্ষিতেই অভিযোগগুলির জবাব রাজ্য নির্বাচন কমিশনকে আদালতে জানাতে বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

'বিজেপি, রাজ্যপাল মিলেমিশে একাকার', রাজভবনের বৈঠক নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

উল্লেখ্য, পঞ্চায়েতকে কেন্দ্র করে একাধিক মামলায় দায়ের হয়েছে হাইকোর্টে। এদিকে নির্বাচন মিটলেও পঞ্চায়েত সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়নি আদালতে। বুধবার ভোট হিংসা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম স্পষ্ট জানান, জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর। হিংসা নিয়ন্ত্রণে রাজ্যের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে আদালত। এ বিষয়ে রাজ্য ও কমিশনের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।

‘বিজেপি, রাজ্যপাল মিলেমিশে একাকার’, রাজভবনের বৈঠক নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

'বিজেপি, রাজ্যপাল মিলেমিশে একাকার', রাজভবনের বৈঠক নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
‘বিজেপি, রাজ্যপাল মিলেমিশে একাকার’, রাজভবনের বৈঠক নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর