সময়ের আগেই হাজির আদালতে, সারদা কেলেঙ্কারিতে শর্তসাপেক্ষ জামিন কুণালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সময়ের আগেই নাটকীয় ভাবে হাজির হলেন আদালতে, নিয়ে এলেন শর্তসাপেক্ষ জামিন। সারদা মামলায় আপাতত অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। গত মাসে সারদা মামলার চার্জশিটে কুনাল ঘোষের নাম যোগ করেছিল ইডি।

আরও পড়ুনঃ পাহাড়ের সমীকরণ বদলাবে তেরঙা পতাকা! আজ থেকেই রাজনীতিতে অনীত থাপার BGPM

তার প্রেক্ষিতেই জামিনের আবেদন করেছিলেন তৃণমূলের মুখপাত্র। তার পরেই আদালতের তরফ থেকে জারি হয় সমন। সমন হাতে পাওয়ার আগেও নাটকীয় ভাবে ইডি দফতরে গিয়ে নিজেই নিজের সমন নিয়ে এসেছিলেন। ফের চমক দিয়েছেন আজ।

সময়ের আগেই আদালতে হাজির কুণাল, মিলল জামিন।

সময়ের আগেই হাজির আদালতে, সারদা কেলেঙ্কারিতে শর্তসাপেক্ষ জামিন কুণালের
সময়ের আগেই হাজির আদালতে, সারদা কেলেঙ্কারিতে শর্তসাপেক্ষ জামিন কুণালের

 

২০ই সেপ্টেম্বর হাজিরার ডাক পড়লেও তার বহু আগেই আজ, নগর ও দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্টে  গিয়ে হাজির হয়েছিলেন তিনি। তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী জামিনের আবেদন করেন। জানান বিগত ৮ বছর ধরে অকারণ চার্শিটে নাম রাখা হয়েছে তাঁর। তিনি বরাবর তদন্তে সহযোগীতা করে এসেছেন বলেও জানান।

সওয়াল জবাবের পর ২০ হাজার টাকার বন্ডে অন্তর্বরতী জামিন মঞ্জুর হয়েছে কুণাল ঘোষের। তবে বলা হয়েছে তদন্তের প্রয়োজনে ইডি ডাকলে যেতে হবে তাঁকে। উল্লেখ্য সারদা আর্থিক কেলেঙ্কারিতে ২০১৩ সাল থেকেই কুনাল ঘোষের ভুমিকা নিয়ে তদন্ত চলছে।

জামিন পেয়ে কুনাল ঘোষ জানান, “২০১৩ সালের অক্টোবর মাস থেকে এই মামলায় ইডিকে তিনি সহযোগিতা করছি।  আট বছর পর হঠাৎ করে আমার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা। এর আগে অনেকের নামে চার্জশিট দিয়েছিল ইডি। তখন কেন নাম দেয়নি? এখন পুরো রাজনৈতিক উদ্দেশ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আমি কোর্টে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করি। জামিনের আবেদন করেছিলাম। আদালত মঞ্জুর করেছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত