নজরবন্দি ব্যুরোঃ মোবাইল অ্যাপের প্রতারণা কারবারে গার্ড়েনরিচের শাহি আস্তাবলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। সেই ঘটনায় মূল অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে পুলিশের জালে মূল অভিযুক্ত। গতকাল রাতেই গার্ডেনরিচে টাকার পাহাড়ের মালিক আমির গ্রেফতার হল কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা্র হাতে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে তাঁকে।
আরও পড়ুনঃ TET: পাহাড় প্রমাণ দুর্নীতির মাঝেই রাজ্যে টেট, প্রাথমিক শিক্ষা সংসদের বৈঠকে সিদ্ধান্ত
গত ১০ সেপ্টেম্বর কলকাতার গার্ডেনরিচের শাহি আস্তাবলের একটি আবাসনে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। ই ন্যাজেট অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণা চলত। প্রায় ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে অ্যাপের ডেভলপার আমির খানের বিরুদ্ধে।

ঘটনার দিন থেকে বেপাত্তা ছিল আমির। তাঁর একাধিক ফোনে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে আমিরের দাদাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকেই কি সূত্র ধরে আমিরকে গ্রেফতার করা হয়েছে?মোবাইল টাওয়ারের লোকেশান ধরেই গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে।
বিপুল অঙ্কের টাকা আর কী কী কাজে ব্যবহার করা হত? অনলাইন ব্যবসার সঙ্গে আর কারা যুক্ত ছিল? সবটা জানার চেষ্টা করা হচ্ছে। সেই টাকা কোথায় কী কাজে ব্যবহার করা হত? সবটাই জানতে খোঁজ চালানো শুরু হয়েছে। আপাতত আমিরকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করতে চায় কলকাতা পুলিশ।
গার্ডেনরিচে টাকার পাহাড়ের মালিক আমির গ্রেফতার, এখনই আশা ছাড়ছে না ইডি

২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পার্কস্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেখানে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন ফেডারেল ব্যাঙ্ক। পার্কস্ট্রিট থানার পাশাপাশি ঘটনায় নজরদারি ছিল ইডির। যে তদন্ত পার্কস্ট্রিটের থানা করছিল, সেই সূত্র ধরেই চলে অভিযান। এরপর বিপুল টাকা উদ্ধার হয়।



