10th ফেব্রুয়ারি, 2026 (মঙ্গলবার) - 5:22 অপরাহ্ন
26 C
Kolkata

ভোটের আগে মহানগরকে অশান্ত করার ছক! বিহার থেকে আগ্নেয়াস্ত্র ঢোকানোর পথে ধৃত কুখ্যাত কারবারি

বিধানসভা ভোটের আগে কলকাতায় অস্ত্র পাচারের ছক ভাঙল লালবাজার। বিহারের গয়া থেকে আগ্নেয়াস্ত্র এনে শহরে ঢোকার পথে ধৃত কুখ্যাত কারবারি ইশতিয়াক।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার বিধানসভা নির্বাচনের আগে মহানগরকে অশান্ত করার ছক ভেস্তে দিল লালবাজার। সোমবার কলকাতায় ঢোকার মুখেই ধরা পড়ল বিপুল আগ্নেয়াস্ত্র—সহ গ্রেফতার বিহারের গয়ার কুখ্যাত অস্ত্র কারবারি মহম্মদ ইশতিয়াক। রাসবিহারী কানেক্টর এলাকায় নিখুঁত নজরদারির পর এই সাফল্য এনে দেয় কলকাতা পুলিশ-এর গোয়েন্দা বিভাগ।

লালবাজার সূত্রে খবর, ভোটের আগেই বিহার-ঝাড়খন্ড করিডর ব্যবহার করে পশ্চিমবঙ্গে অস্ত্র পাচারের তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী সক্রিয় হয় অ্যান্টি রাউডি স্কোয়াড (ARS)। নির্দিষ্ট ইনপুট ছিল—রাতের বাসে গয়া থেকে এক যুবক কলকাতায় আসছে, তার কাছে রয়েছে একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। সোমবার দুপুর থেকেই বাস টার্মিনাস এবং গড়িয়াহাট–ইএম বাইপাস রুটে অটো-ট্যাক্সিতে তল্লাশি শুরু হয়।

দুপুর প্রায় ১টা নাগাদ একটি অটো থেকে ৩৮ বছরের ইশতিয়াককে আটক করা হয়। ব্যাগ তল্লাশিতেই চাঞ্চল্য—সারি সারি করে রাখা তিনটি সিঙ্গেল-শট পিস্তল, দুটি সিক্স-চেম্বার রিভলভার এবং একটি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল উদ্ধার হয়। সঙ্গে মেলে ১১ রাউন্ড তাজা কার্তুজ। ধৃতকে কসবা থানা এলাকার রাসবিহারী কানেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, নির্বাচনের মুখে শহরে এমন অস্ত্র ঢোকার চেষ্টা অত্যন্ত গুরুতর। ইশতিয়াক কোথা থেকে অস্ত্র সংগ্রহ করেছিল, কোন চ্যানেলে সেগুলি কলকাতায় ঢুকছিল এবং কার হাতে পৌঁছনোর কথা ছিল—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জেরা করে পুরো নেটওয়ার্কের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। পুলিশের মতে, ভোটের আগে এই উদ্ধার মহানগরের নিরাপত্তার পক্ষে বড় সাফল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading