বিশ্বকাপের পর IPL-ও অনিশ্চিত হর্ষিত রানা, পেস আক্রমণ নিয়ে চিন্তায় KKR

হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ রিহ্যাব, বিশ্বকাপের পাশাপাশি IPL-এও অনিশ্চিত হর্ষিত রানা—মুস্তাফিজুরের পর KKR-এর পেস আক্রমণে বাড়ছে দুশ্চিন্তা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল ভারতীয় দল। ওয়ার্ম-আপ ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তরুণ পেসার হর্ষিত রানা। তাঁর বদলে দলে যোগ দেন মহম্মদ সিরাজ। এবার আরও বড় দুশ্চিন্তার খবর—অস্ত্রোপচারের পর জানা গেছে, আসন্ন আইপিএলেও অনিশ্চিত হর্ষিত। ফলে কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পান হর্ষিত। চিকিৎসকদের পরামর্শে কোনও ঝুঁকি না নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সফল সার্জারির ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্রুত মাঠে ফেরার আশাবাদ জানিয়েছিলেন এই তরুণ পেসার।

বোর্ড সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ডক্টর দিনশ পারদিওয়ালার তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। ল্যাটারাল মেনিসকাস মাংসপেশির সার্জিকাল রিপেয়ার করা হয়েছে। এখন তাঁকে দীর্ঘ বিশ্রাম নিয়ে BCCI-র সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করতে হবে।

এই অবস্থায় শুধু বিশ্বকাপ নয়, আইপিএলেও তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরো টুর্নামেন্ট না হলেও বড় অংশে তাঁকে পাওয়া যাবে না বলেই বোর্ড সূত্রে ইঙ্গিত।

চলতি মরশুমে আইপিএলে পেস আক্রমণ শক্তিশালী করতে নিলামে মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানার মতো পেসারদের দলে নিয়েছিল KKR। কিন্তু মুস্তাফিজুরের পর যদি হর্ষিতও ছিটকে যান, তাহলে দলের বোলিং বিভাগে বড় চাপ তৈরি হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর