নজরবন্দি ব্যুরো: কোভিড পরিস্থিতিতে যাত্রী সুরক্ষায় নয়া উদ্যোগ কলকাতা বিমানবন্দরের। করোনা আবহে বিধিনিষেধ মেনেই চালু বিমান পরিষেবা। এবার সামাজিক দূরত্ব মেনেই স্বাস্থ্য বিধিকে সুনিশ্চিত করতেই নয়া উদ্যোগ কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের।
আরও পড়ুনঃ এবার কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, পুত্র জান কুমার শানু।


কোভিড পরিস্থিতিতে যাত্রী সুরক্ষায় নয়া উদ্যোগ। বিমানবন্দরে নেমে ট্যাক্সি ধরার জন্য আর লম্বা লাইন দিতে হবে না যাত্রীদের। ফলে বিমানবন্দর থেকে প্রি-পেইড ট্যাক্সি বুক করার জন্য একটি মিসড কল দিলেই হবে। মিসড কল দেওয়ার পরই যাত্রীদের মোবাইলে একটি এসএমএস আসবে। তাতে, লেখা থাকবে টোকেন এবং টাইম। নম্বরটি হলো 7439751855।
আরও পড়ুনঃ মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে রাজস্থানে। ট্যুইটে ঘোষণা মুখ্যমন্ত্রী গহলৌতের।
এই নম্বরেই ফোন করে মিলবে পরিষেবা। আর সেই সময়ের মধ্যেই প্রি-পেইড ট্যাক্সি বুথ থেকে ট্যাক্সি পেয়ে যাবেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে বয়স্ক মানুষদের কথা ভেবেই এই মিসড কল পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই অনলাইনে বুকিং করতে পারে না। এছাড়াও ক্যাবচালক ও দালালদের দৌরাত্ম কমবে বলেই এতে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।









