এবার কুমার শানুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন, পুত্র জান কুমার শানু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  এবছর সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়েছিল রিয়্যালিটি শো বিগ বস–১৪।  এই রিয়েলিটি শোয়ের হোস্ট সালমান খান কুমার শানুর ছেলে জান কুমার শানুকে রিয়ালিটি শোএর প্রথম প্রতিযোগী হিসাবে পরিচয় করিয়ে দেন।কুমার শানু পুত্র জান প্রথমদিনই জানান যে, তিনি এই বিতর্কিত শোয়ে অংশ নেওয়ার কথা শুনে তাঁর বাবা কুমার শানু অবাক হয়ে যান।

আরও পড়ুনঃ ক্রমশ ক্ষীণ হচ্ছে চিকিৎসকদের আশা। অত্যন্ত সংকটজনক বাংলার অপু।

কিছুদিন আগে একটি এপিসোডে নেপোটিজম নিয়ে একটি ইস্যু উঠেছিল। সম্প্রতি, সঙ্গীতশিল্পী এবং প্রতিযোগী রাহুল বৈদ্য কুমার শানু এবং প্রতিযোগী জানের দিকে আঙুল তোলেন৷ যেহেতু জানের বাবা কুমার শানু একজন বড় সঙ্গীত শিল্পী তাই ছেলে জানকে ফেভারিটিজমের কারণে তিনি বলিউড এবং বিগ বসে জায়গা পান।

এরপরেই শোয়ের সঞ্চালক সলমান খান রাহুলের মন্তব্যকে প্রশ্ন করেন, যদি আপনার ছেলে গান করে তাহলে কি এটা নেপোটিজম বলবেন? যার উত্তর কোনওভাবে দিতে পারেননি রাহুল৷ কারণ বলিউডের নেপোটিজম নিয়ে অভিযোগ করেন রাহুল এবং এর যে কোনও ভিত্তি নেই তা উপস্থিত কুমার শানুর ছেলের থেকেই স্পষ্ট৷

তারপর সলমন তাই জানকে সরাসরি প্রশ্ন করেন যে তাঁর বাবা কুমার শানু, তাঁকে কোনওভাবে বলিউডে আসতে বা টিকে থাকতে আদেও কি কোনো করেছেন৷ কিন্তু উত্তরে জান বলেন যে তা ব্যাপারটা অন্যদের থেকে আলাদা। তিনি ছোট থেকে মায়ের কাছে মানুষ, তিনি জন্ম থেকে গান ভালোবাসেন। নোপোটিজম তত্ত্ব তাঁর জন্য নয়৷ বাবা শান কোনোদিনই ছেলের কেরিয়ারের কোনও রকম সাহায্য করননি।

কুমার শানু পুত্র জান বিগ বসের অনুরাগী ছিলেন এবং সব সময় শোতে যাওয়ার স্বপ্ন দেখতেন। সে কারণেই তিনি বিগ বসে যাওয়ার সিদ্ধান নিয়েছিলেন।অন্যদিকে কুমার শানু চাননি যে তার ছেলে জান বিগবসে যাক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন