নজরবন্দি ব্যুরোঃ দুর্গাপুজো সামনে রেখে রাজ্যে ২ হাজার ৮০ মেট্রিকটন বা ২০ লাখ কেজির বেশি ইলিশ রপ্তানি করার অনুমতি দিয়েছে বাংলাদেশ। খরা কাটতে চলেছে ইলিশের। এই মরশুমে বাঙালির পাতে পড়েনি বড় ইলিশ। বাজারের ২০০ গ্রাম সাইজের খোকা ইলিশ ৪০০ টাকা দিয়ে কিনে রসনা মিটিয়েছে পশ্চিমের বাঙালি। এতদিন পরে দুয়ার খুলেছে বাংলাদেশ। ভারতের বাজারে মিলবে পদ্মার ইলিশ। কিন্তু কিভাবে চিনবেন পদ্মার ইলিশ?
আরও পড়ুনঃ প্রবল নিম্নচাপ ঘনীভূত বাংলার আকাশে, NDRF কে প্রস্তুত থাকার নির্দেশ


এত দাম দিয়ে কিনবেন, কিন্তু দোকানদার যদি আপনাকে নকল ইলিশ গছিয়ে দেয়? কীভাবে বুঝবেন, মাছ বিক্রেতা পদ্মার নামে কোলাঘাট কিংবা ডায়মন্ড হারবারের ইলিশ দিচ্ছে না। তাহলে তো টাকাও গেল, আর মিটল না রসনাও। তাই বেছে কিনতে হবে পদ্মার ইলিশ। ঠকে যাওয়ার কোন অবকাশই নেই।

আজ থেকেই শহরে মিলবে পদ্মার ভালো সাইজের ইলিশ। ৮০০ গ্রাম থেকে দেড় দু কেজি পর্যন্ত। তবে সাবধান, মিলিয়ে মিশিয়ে কিন্তু ভেজালও আছে। তাই জেনে রাখুন কিভাবে চিনবেন পদ্মার ইলিশ। ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা (গঙ্গার কিছু অংশ), মেঘনা (ব্রহ্মপুত্রের কিছু অংশ) এবং গোদাবরী নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর মাঝে পদ্মার ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধরা হয়।


কিভাবে চিনবেন পদ্মার ইলিশ?

ভারতের রূপনারায়ণ নদী, গঙ্গা, গোদাবরী নদীর ইলিশ তাদের সুস্বাদু ডিমের জন্য বিখ্যাত। ইলিশ মাছ সাগর থেকেও ধরা হয় কিন্তু সাগরের ইলিশ নদীর মাছের মত সুস্বাদু হয় না। নদীর ইলিশ একটু বেঁটেখাটো হবে, আর সাগরের ইলিশ হবে সরু ও লম্বা। নদীর ইলিশ বিশেষ করে বাংলাদেশের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ একটু বেশি উজ্জ্বল হয়। মাছের গায়ের রং হবে বেশি রুপালি, চকচকে। পদ্মার ইলিশের সাইজ তুলনামূলকভাবে বড় হয়। চোখের কাছে দেখলে মনে হবে একটু বেশিই লাল!








