নজরবন্দি ব্যুরোঃ পরপর কয়েকটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে টানা বৃষ্টি হতে পারে আগামী ৭ দিন। ভয়াবহ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। এমনিতেই গত কয়েক দিনের বৃষ্টিতে ভাসছে বাংলা। প্লাবিত বহু এলাকা। তারপর আবহাওয়া দফতরের এই পূর্বাভাস যেন গোদের উপর বিষ ফোঁড়ার মতই। প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একদিকে উপনির্বাচন অন্যদিকে প্রবল নিম্নচাপ ঘনীভূত বাংলার আকাশে! সব কিছু সামলানোর জন্যে NDRF কে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে নবান্ন।
আরও পড়ুনঃ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে, সংক্রমণ ঊর্ধ্বমুখী কলকাতা – উত্তর ২৪ পরগণায়।


গত কয়েকদিনের বৃষ্টিতে এখনও জলমগ্ন বেশ রাজ্যের বেশ কয়েকটি জেলা, এদিকে আবার ঘনিয়েছে একাধিক নিম্নচাপ। সব মিলিয়ে নজিরবিহীন অবস্থার সামনে দাঁড়িয়ে রাজ্য। এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে নবান্নে এদিন উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। পাশাপাশি তিনি বৈঠক করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) সঙ্গেও। রাজ্যের যেসব জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত, সেখানে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। সাথে যাবতীয় ব্যাবস্থা গ্রহণ সহ পর্যাপ্ত ত্রাণসামগ্রী এবং ত্রাণশিবির প্রস্তুত রাখতে বলা হয়েছে।
প্রবল নিম্নচাপ ঘনীভূত বাংলার আকাশে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সেই ঘুর্ণাবর্ত দূর্বল হবে মাটি ছোঁয়ার আগেই। তবে ঝড় না হলেও প্রবল নিম্নচাপের ফলে তুমুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ফলে আগামী ৭ ব্যাপক বৃষ্টিতে প্লাবিত হতে পারে দক্ষিণবঙ্গ। যদিও এখানেই শেষ নয়।
প্রবল নিম্নচাপ ঘনীভূত বাংলার আকাশে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।

এই নিম্নচাপ বৃষ্টি ঝরিয়ে দূর্বল হওয়ার আগেই ২৭ সেপ্টেম্বর তৈরী হবে আরও একটি ঘুর্ণিঝড়। যা সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং ঊড়িষ্যার উপকূলে। যার প্রভাবে ২৮ সেপ্টেম্বর দিনভর তাণ্ডব চলবে বাংলার একাংশ এবং ঊড়িষ্যায়। ঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুরে ক্ষতি হওয়ার আশঙ্কা সবথেকে বেশি। তবে ঝাপ্টা লাগবে হাওড়া এবং দক্ষিন ২৪ পরগণাতেও।









