করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে, সংক্রমণ ঊর্ধ্বমুখী কলকাতা – উত্তর ২৪ পরগণায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিকে প্রাকৃতিক বিপর্যয়, অন্যদিকে অজানা জ্বর। দুই বিপদের মাঝে যখন যবুথবু রাজ্যবাসী তখন একই সাথে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। কঠোর করোনা বিধি আরোপের ফলেই ক্রমাগত নিম্নমুখী হচ্ছিল রাজ্যের করোনা সংক্রমণ। কিন্তু কদিন হল তা আবার ধীর গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে চিকিৎসক মহল।

আরও পড়ুনঃ শুভেন্দু কে বড় নেতা বলে কটাক্ষ, …ধামাচাপা দিতে এসেছে সুকান্ত, হুঙ্কার রাজীবের!

এদিকে রাজ্য সরকার কিছুক্ষন আগে বুলেটিন প্রকাশ করেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ রাজ্য জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন । মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকালের তথ্য অনুযায়ী এই সংখ্যা ছিল ৫৩৭ জন, মৃত্যু সংখ্যা ১৪। এদিন প্রায় দেড়শো জন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে রাজ্যে। আজ রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৮৭ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে রাজ্য জুড়ে চিকিৎসাধীন আক্রান্ত রয়েছেন ৭ হাজার ৭২৪ জন। যা গতকালের থেকে ১৭ জন কমেছে। এখন রাজ্যে সুস্থতার গড় ৯৮.৩১%

এদিনও শতাধিক মানুষ করোনা সংক্রামিত হয়েছেন কলকাতা এবং উত্তর ২৪ পরগণায়। আজ মহানগরে আক্রান্ত হয়েছেন ১১২ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। সার্বিক ভাবে কলকাতায় করোনা মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪৬। এদিন উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ১০৮ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। কলকাতা আর উত্তর ২৪ পরগণা ছাড়া রাজ্যের আর কোন জেলাতে শতাধিক সংক্রমন না হলেও, সব জেলাতেই পাওয়া গিয়েছে করোনা রোগী।

এদিন রাজ্য জুড়ে করোনা টেস্ট হয়েছে, ৩৭ হাজার ১৮১ টি। যা নিয়ে এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে, ১ কোটি ৭৮ লক্ষ ৩৪ হাজার ৩২৩। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে এখন তৃতীয় ঢেউের প্রস্তুতিতে রয়েছে রাজ্য। লোকাল ট্রেন কে ছাড়পত্র না দিলেও বাদবাকি সব কিছুতেই প্রায় স্বাভাবিক বাংলা। দেখুন রাজ্যের সার্বিক পরিসংখ্যান

করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে, দেখুন বাংলার বুলেটিন।

730dbe1ccb1d40fdabdb8188ef88b0ca 0002 730dbe1ccb1d40fdabdb8188ef88b0ca 0001

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত