করোনায় জেরবার কেকেআর, সেইফার্টের পর এবার আক্রান্ত পেসার প্রসিদ্ধ কৃষ্ণা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনায় জেরবার কেকেআর, সেইফার্টের পর এবার আক্রান্ত পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। বায়ো বাবল ভেদ করে প্রথম করোনা থাবা বসিয়েছিল এই কেকেআরের দুই খেলোয়াড় বরুন চক্রবর্তী ও সন্দিপ ওয়ারিওরের শরীরে। তারপর একে একে চেন্নাইয়ের বালাজী , হায়দ্রাবাদের ঋদ্ধিমান থেকে দিল্লীর অমিত মিশ্র করোনা পসিটিভ হয়েছেন। যার জেরে ২৯ ম্যাচের পর স্থগিত হয়েছে টুর্নামেন্ট।

আরও পড়ুনঃ সমস্ত জল্পনার অবসান, বিজেপির হয়েই কাজ চালিয়ে যাবেন জানালেন মুকুল রায়।

বাকি ৩১ ম্যাচের ভবিষ্যৎ আপাতত বিশ বাঁও জলে। এরই মধ্যে একের পর এক কেকেআর তারকা করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। কিছুক্ষন আগেই খবর আসে দেশে ফেরার বিমানে ওঠার আগে করোনা পসিটিভ হয়েছেন কেকেআরের কিউই ব্যাটসম্যান- উইকেটরক্ষক টিম সেইফার্ট। ফলে আপাতত নিজের দেশ নিউজিল্যান্ডে ফেরা হচ্ছে না তাঁর। সেইফার্টকে আপাতত কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে চেন্নাই নিয়ে যাওয়া হবে তাঁকে।

এর কিছুক্ষন পরেই এবার জানা যাচ্ছে  কলকাতা দলের চতুর্থ ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছেন। তিনি তারকা পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। সংবাদ সংস্থা এএনআই সুত্রে জানা গিয়েছে, তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল প্রসিদ্ধকে। এ বারের আইপিএল স্থগিত হওয়ার আগে নাইটদের হয়ে ৭টি ম্যাচ খেলেন প্রসিদ্ধ। ৮টি উইকেট নিয়েছিলেন তিনি।

করোনায় জেরবার কেকেআর, সেইফার্টের পর এবার আক্রান্ত পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে একদিনের সিরিজে খেলেন তিনি। ৩টি ম্যাচ খেলে ৬টি উইকেট নিয়েছিলেন কর্ণাটকের ২৫ বছরের এই পেসার। একের পর এক খেলোয়াড়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে কপালে ভাঁজ পড়ছে নাইট শিবির ও আইপিএল কমিটির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন