নজরবন্দি ব্যুরোঃ সদ্য ভিডিয়ো পোস্ট করে কেকে-র গানের সমালোচনা করেছিলেন। তার পর থেকেই সকলের রাগ, ক্ষোভের মুখে রূপঙ্কর। বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র আকস্মিক মৃত্যুর পর জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর উপর ক্ষোভ উগরে দিচ্ছেন একাংশের নেট নাগরিক। তবে শুধুমাত্র নেট মাধ্যমে কটাক্ষের বন্যাই বইয়ে দিচ্ছেন না, রীতিমতো খুনের হুমকি দেওয়া হচ্ছে সঙ্গীতশিল্পীকে।
আরও পড়ুনঃ এ সঞ্চালনা না করতে হলেই ভালো হত, বলছেন দুই সঞ্চালক
সে খবর ছড়াতেই তুমুল শোরগোল বেধেছিল মঙ্গলবার সকালে। বুধবার দুপুরে এমন হুমকি পেয়েই থানায় গেলেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ী। গতকাল রাতে কলকাতাতেই কেকে-র আকস্মিক মৃত্যু। আর তা নিয়েই বার বার নাকি আসছে খুনের হুমকিও। সেই অভিযোগ নিয়েই এ বার পুলিশের দ্বারস্থ রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী চৈতালী লাহিড়ী।

সোমবারেও কলকাতায় কনসার্ট ছিল কেকে-র। সেদিনও চুটিয়ে গান করেছেন তিনি। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর কনসার্টের একাধিক ভিডিও। মঙ্গলবার সকালে ফেসবুক লাইভে এসে বাঙালি শ্রোতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রূপঙ্কর। তাঁর দাবি, মুম্বইয়ের শিল্পীদের জন্য যতটা উত্তেজনা দেখাচ্ছেন সকলে, ততটাই কেন বাংলার শিল্পীদের ক্ষেত্রে দেখান না!

স্টার জলসার রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র নতুন পর্বের শ্যুটিং চলছে। তাতে অংশ নিচ্ছেন তারকা-দম্পতি। বুধবার সেই শ্যুটেই গিয়েছিলেন দু’জনে। মাঝপথে সেখান থেকেই বাউন্সার নিয়ে সোজা থানায় যান চৈতালী। সকাল থেকেই রূপঙ্করকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
মঙ্গলবার কলেজে অনুষ্ঠানের পর আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়ে কেকে-র। তার পরেই জনরোষ গিয়ে পড়েছে রূপঙ্করের উপরে। সোশ্যাল মিডিয়া ভাসছে কটাক্ষের বন্যায়। ইন্ডাস্ট্রির কেউ কেউ অবশ্য রূপঙ্করের পাশেও দাঁড়িয়েছেন। তবে সমালোচনা, কটাক্ষ নয়, এ বার সরাসরি খুনের হুমকি শিল্পীকে! কী বলছেন তাঁর স্ত্রী?
KK কে কটাক্ষ করায় এ বার খুনের হুমকি, থানায় গেলেন রূপঙ্কর-পত্নী

চৈতালীর বক্তব্য, ‘আমাকে ঠিক থাকতেই হবে এই পরিস্থিতিতে। এক নয়, একাধিক খুনের হুমকি এসেছে। প্রশাসনকে জানিয়েছি সবটা। তাঁরা বলেছেন, ব্যবস্থা নেবেন।’ এই পরিস্থিতিতে এর থেকে বেশি কিছু বলতে রাজি হননি চৈতালী।



