খেলা হবে গান এবার হিন্দিতে আনছে তৃণমূল, পাখির চোখ লোকসভা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ, ১৬ অগস্ট খেলা হবে দিবস পালিত হচ্ছে গোটা রাজ্যজুড়ে। ‘খেলা হবে’ কথাটি ছিল একুশের বিধানসভা নির্বাচনের টার্নিং পয়েন্ট। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ১৬ অগস্ট দিনটিকে খেলা হবে দিবস বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: শহীদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে ধূপগুড়িতে তৃণমূলকে পাল্টা চাল বিজেপির

বাংলা ভাষায় খেলা হবে বলে গানও আছে। যা বেশ জনপ্রিয় এই রাজ্যে। আর সেই খেলা হবে গান এবার আসতে চলেছে জাতীয় রাজনীতির লক্ষ্যে। কারণ টিম INDIA লোকসভা ভোটের লক্ষে নামতে চলেছে রাজনৈতিক ময়দানে।

31

ভোটের আগে জমে উঠেছিল তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। গান বেঁধেছিলেন দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। আর এবার সেই নেতাই এই হিন্দি গান আনতে চলেছে। জাতীয় রাজনীতির ক্ষেত্রে দাগ কাটতেই গানটি হিন্দিতে করা হচ্ছে।

খেলা হবে গান এবার হিন্দিতে আনছে তৃণমূল, পাখির চোখ লোকসভা

30 5

দু’দিন আগে বেহালার মঞ্চ থেকে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বাংলায় খেলা জেতার পর এবার বড় ময়দানে ‘জাতীয় খেলা’। বড় খেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতারা বলছেন, ‘খেলা হবে’ এবার গোটা দেশেই। তাই হিন্দিতে আসছে ‘খেলা হবে’ গান।

32 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন