Dhupaguri by-Election: শহীদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে ধূপগুড়িতে তৃণমূলকে পাল্টা চাল বিজেপির

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি,ধূপগুড়ি: ২১এর বিধানসভা নির্বাচনী প্রচারে এসে তৃনমুল নেত্রী যে শহীদের স্ত্রীকে মঞ্চে তুলে সহানুভুতির ফায়দা লুটতে চেয়েছিল। বিজেপি তাদের সদ্য প্রয়াত বিধায়কের মৃত্যুতে ধুপগুড়ির উপ নির্বাচনে সেই শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করল।

আরও পড়ুন: ধৃত নতুন ৬ জনকে ১২ দিনের পুলিশ হেফাজত, বাজেয়াপ্ত ল্যাপটপ মোবাইল

যদিও এই নিয়ে দলের অন্দরে দেখা দিয়েছে ক্ষোভ। তবে সেদিকে পাত্তা না দিয়ে জেলা নেতৃত্ব ঝাপিয়েছে তাদের প্রার্থীকে জিতিয়ে এই আসনটি পুনরায় তাদের দখলে রাখতে। মঙ্গলবার রাতে ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবির। তারপরই দলীয় প্রার্থীকে নিয়ে মনোনয়নের প্রস্তুতি শুরু করে দেন নেতারা।

শহীদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে ধূপগুড়িতে তৃণমূলকে পাল্টা চাল বিজেপির
শহীদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে ধূপগুড়িতে তৃণমূলকে পাল্টা চাল বিজেপির

জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ির বাসিন্দা সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায় ২০২১ সালের মার্চ মাসে বারামুলায় জঙ্গি হানায় আহত হন। সেখানে চিকিৎসা চলাকালীন ২৯ মার্চ শহিদ হন তিনি। তারপরই কফিনবন্দি দেহ বাড়িতে ফেরে। পরবর্তীতে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রীর সভামঞ্চেও একাধিক অভিযোগ নিয়ে তাপসী রায়কে দেখা গিয়েছিল।

28

মঙ্গলবার রাতে প্রার্থী ঘোষণার পর বিজেপি দলের অভ্যন্তরেও নানা ক্ষোভের কথা শোনা যায়। কেউ কেউ বলছে যে, দলে কি আর প্রার্থী ছিল না, যে বিরোধী শিবিরের থেকে একজনকে এনে প্রার্থী করা হল।

শহীদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে ধূপগুড়িতে তৃণমূলকে পাল্টা চাল বিজেপির

27 5

বিজেপির একাধিক নেতৃত্বের কথায়, তাপসী রায়ের পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক। তাপসী রায় অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর কথায়, ‘জয়ী হলে ধূপগুড়ি এলাকা, হাসপাতালের উন্নয়ন সহ একাধিক কাজ করব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর