নজরবন্দি ব্যুরো: যাদবপুরকাণ্ডে বুধবারই নতুন ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজই তাঁদের তোলা হয় আলিপুর আদালতে। এবার আদালতের নির্দেশে, ধৃতদের ১২ দিনের পুলিশি হেফাজতে রাখা হবে। একই সঙ্গে তাঁদের কাছ থেকে ৬টি মোবাইল ও ১টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
আরও পড়ুন: ধৃতদের সবার বয়ান এক! সেই রাতে ৪ বার জিবি মিটিং, দেওয়া হয় পুলিশি জেরার মহড়া?
যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। র্যাগিংয়ের শিকার হয়েই ছাত্রের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগের প্রায় সঙ্গে সঙ্গেই সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত নামের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের সূত্রেই আবার গ্রেফতার হন ৬ জন। এঁরা হলেন, মহম্মদ আরিফ, মহম্মদ আসিফ আজমল, অঙ্কন সর্দার, অসিত সর্দার, সুমন নস্কর এবং সপ্তক কামিল্যা।



