Kedarnath Temple: সোনার পাতে মুড়বে কেদারনাথ মন্দিরের দেওয়াল, আপত্তি জানাচ্ছেন পুরোহিতরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতীয়ের কাছে জীবনে একবার অন্তত কেদারনাথ দর্শন অন্যতম মনোবাঞ্ছার মধ্যে পড়ে। আর সেই কেদারনাথ মন্দিরের দেওয়াল সোনার পাত দিয়ে মুড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন মহারাষ্ট্রের এক ব্যক্তি। তাঁর এই ইচ্ছার কথা জানিয়ে তিনি বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি-র কাছে আর্জি জানান। তাঁর সেই আবেদন মঞ্জুর করে কমিটি।

আরও পড়ুন: নভেম্বরে রাজ্যে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী, মমতার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

একইসঙ্গে কমিটি এবং রাজ্যসরকারের কাছ থেকে মন্দিরের দেওয়াল সোনার পাতে মুড়ে দেওয়ার ওই ব্যক্তির ইচ্ছা গৃহীত হয়। কিন্তু এই উদ্যোগে বেঁকে বসেছেন পুরোহিতদের একাংশ। মন্দিরের তীর্থ পুরোহিতরা এটা কিছুতেই মেনে নিতে পারছেন না।

সোনার পাতে মুড়বে কেদারনাথ মন্দিরের দেওয়াল, আপত্তি জানাচ্ছেন পুরোহিতরা
সোনার পাতে মুড়বে কেদারনাথ মন্দিরের দেওয়াল, আপত্তি জানাচ্ছেন পুরোহিতরা

মন্দিরের দেওয়াল সোনার পাতে মোড়া হলে পুরোহিতদের আপত্তি কোথায়? পুরোহিতদের দাবি এই পাত বসাতে গেলে ড্রিল মেশিন এনে মন্দিরের দেওয়ালে ফুটো করতে হবে। তবেই সোনার পাত বসানো যাবে।কিন্তু ড্রিল মেশিন দিয়ে মন্দিরের দেওয়াল ফুটো করা মানে হাজার বছরের পুরনো মন্দিরের পাথরের দেওয়াল নষ্ট করা। শত শত বছর ধরে এই মন্দির পাথরের দেওয়ালে পুণ্য তীর্থ। সেই পরম্পরা ভেঙে মন্দিরের দেওয়ালে ফুটো করা তাঁরা মেনে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন পুরোহিতরা।

সোনার পাতে মুড়বে কেদারনাথ মন্দিরের দেওয়াল, আপত্তি জানাচ্ছেন পুরোহিতরা

26 2

বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরোহিতদের অনেকের অভিযোগ, যেভাবে কাজ চলছে তাতে কেদারনাথ মন্দিরের কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। রুপোর প্রলেপ তুলতে এই মুহূর্তে বড় বড় ড্রিল মেশিন ব্যবহার করা হচ্ছে। যা কেদারনাথ মন্দিরকে কার্যত কাঁপিয়ে দিচ্ছে। পুরোহিতরা সাফ জানিয়েছেন তাঁরা হাজার বছরের পুরনো এই মন্দিরের আদি স্থাপত্যে এভাবে আঁচড় আসতে দেবেন না। তা নিয়েই শুরু হয়েছে পক্ষে-বিপক্ষে তর্কবিতর্ক। ফলে সোনার পাত দিয়ে মন্দির মোড়া আপাতত বড় প্রশ্নের মুখে পড়ল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন