দীপিকার পর কি এবার সুখবর শোনাবেন ক্যাটরিনা!

সোশ্যাল মিডিয়াতেও দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। নেট নাগরিকদের মধ্যে একজন মজা করে লিখেছেন, 'ভিকি ক্যাটরিনার মতোই একটা মিষ্টি কন্যা সন্তান চান'।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউডে যেন খুশীর মরশুম চলছে । কারও কোলে এসেছে ছোট্ট সদস্য, কারও আবার আসতে চলেছে ছোট্ট সদস্য। ইয়ামি গৌতম থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন জীবনের সুখের মুহুর্ত উপভোগ করছেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছেন দুই তারকাই। বেবি বাম্পের ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন অনন্যা পাণ্ডের বোন আলনা পান্ডে।

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, জোর জল্পনা বলিউডে

আরও পড়ুন : শ্রেয়স-ঈশানকে নিয়ে এবার মুখ খুললেন সৌরভ, কী বললেন প্রাক্তন বোর্ড সভাপতি

এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রনবীর সিংয়ের একটি ছোট্ট ক্লিপিংস যা দেখে শুরু হয়েছে গুঞ্জন। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের জীবনে আসছে নতুন সদস্য? কী রয়েছে সেই ক্লিপিংয়ে যার সঙ্গে পরিবারে নতুন অতিথির গুঞ্জনের ‘কানেকশন’ রয়েছে। ভিক্যাটের ফ্যান পেজ থেকে ঝড়ের গতিতে শেয়ার হয়েছে সেই ক্লিপিং।

Bollywood Couple: ক্যাটরিনা-দীপিকা দুজনেই ভিকি ও আমার 'অওকাতের' বাইরে: রণবীর  সিং - Bengali News | Ranveer Singh opens up about him and Vicky Kaushal  marrying Deepika Padukone and Katrina Kaif | TV9 Bangla News

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ভিডিয়ো কলে সাক্ষাৎকার দিয়েছিলেন ভিকি কৌশল। সেখানেই নিজের ফোনের ওয়ালপেপার দেখিয়েছেন ভিকি। যেখানে রয়েছে ক্যাটরিনার ছোটবেলার একটি ছবি। সেই ক্লিপিংটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ফ্যানেরা। প্রসঙ্গত, ওই সাক্ষাৎকারে ভিকিকে জিজ্ঞাসা করা হয় তাঁর জীবনের গুরুত্বপূর্ণ জিনিস কোনগুলো। উত্তরে ভিকি বলেন, সানগ্লাস, ঘড়ি, এয়ারপডস।

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বাড়ির ভিতরে - ঠিকানা, দাম, ছবি এবং আরও অনেক  কিছু

দীপিকার পর কি এবার সুখবর শোনাবেন ক্যাটরিনা!

আর যেটা ছাড়া তিনি চলতে পারেন না সেটা হল মোবাইল। তখনই ফোনটা তুলে দেখান ভিকি। সেই সময় সকলের নজর যায় অভিনেতার ওয়ালপেপারে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই স্ক্রিনশট। সোশ্যাল মিডিয়াতেও দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। নেট নাগরিকদের মধ্যে একজন মজা করে লিখেছেন, ‘ভিকি ক্যাটরিনার মতোই একটা মিষ্টি কন্যা সন্তান চান’। কারও মতে, ‘ভিকি ইঙ্গিত দিলেন যার মধ্যে সত্যিটা লুকিয়ে রয়েছে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত