মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, জোর জল্পনা বলিউডে

Deepika Padukone: ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মা-বাবা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং (Ranveer Singh)। তারকা-দম্পতির ঘনিষ্ঠমহল সূত্রে তেমনই খবর। খুব শীঘ্রই নাকি দুই থেকে তিন হতে চলেছেন তারকা-দম্পতি। নতুন অধ্যায় শুরু হতে চলেছে তাঁদের। জানা গিয়েছে, গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে আছেন অভিনেত্রী। সন্তান ধারণের কারণে স্বাভাবিক ভাবেই তাঁর শরীরেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন: ইডির তলবে দিল্লিতে দেব, ‘আমার ভয় নেই’, জোর গলায় বললেন তারকা-সাংসদ

ranvir

কিন্তু সেটিকে যথাসাধ্য নাকি আড়ালেই রাখার চেষ্টা করছেন দীপিকা। সম্প্রতি বাফটা অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা যায় দীপিকাকে। কিন্তু সেখানে কোনও বেবি বাম্পের চিহ্ন তো দেখা যায়নি। তাহলে? শোনা যাচ্ছে, দুমাসের অন্তঃসত্ত্বা দীপিকা। যদিও দীপিকা বা রণবীর কেউ এ বিষয়ে এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি।

ranvir3

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে ‘ফাইটার’ ছবির পর আপাতত আর কোনও ছবির কাজ হাতে নিচ্ছেন না দীপিকা (Deepika Padukone)। সূত্রের খবর,

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, জোর জল্পনা বলিউডে

ranvir2

এবছর জুলাই- অগাস্ট মাসের দিকেই সম্ভবত মা হতে চলেছেন তিনি। উল্লেখ্য, এর আগেও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গিয়েছিল। ২০২৩ সালে আবার রণবীর-দীপিকার বিচ্ছেদের রটনাও রটেছিল। কিন্তু তা কেবল রটনার স্তরেই রয়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত