ইডির তলবে দিল্লিতে দেব, ‘আমার ভয় নেই’, জোর গলায় বললেন তারকা-সাংসদ

গত ১৫ তারিখ ইডির (ED) তরফে নোটিস পাঠানো হয়েছিল। ২১ তারিখ সকাল ১১ টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। দেবের (Dev) ঘনিষ্ঠমহলের তরফে জানানো হয়েছিল, ইডির তলবে নির্ধারিত দিনেই হাজিরা দেবেন ঘাটালের তৃণমূল সাংসদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর্থিক তছরুপ মামলায় অভিনেতা-সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। ২১ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেইমত এদিন সকালেই দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন দেব (Actor-MP Dev)। আর পাঁচজন সাধারণের মত লাইনে দাঁড়িয়ে পাস তৈরি করলেন তিনি। দফতরে হাজিরা দেওয়ার আগে জানিয়ে দিলেন, কারও কাছ থেকে কোনও টাকা নেননি। তাই ভয় নেই।

ইডির তলবে দিল্লিতে দেব, 'আমার ভয় নেই', জোর গলায় বললেন তারকা-সাংসদ

আরও পড়ুন: গরমে নাজেহাল শহরবাসী, ফেব্রুয়ারিতেই পারদ চড়ল ৩২-এ, কেমন থাকবে আবহাওয়া?

গত ১৫ তারিখ ইডির (ED) তরফে নোটিস পাঠানো হয়েছিল। ২১ তারিখ সকাল ১১ টার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। দেবের (Dev) ঘনিষ্ঠমহলের তরফে জানানো হয়েছিল, ইডির তলবে নির্ধারিত দিনেই হাজিরা দেবেন ঘাটালের তৃণমূল সাংসদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তুমি চোর কিনা সবচেয়ে আগে তুমি জানবে, আমি চুরি করেছি কিনা সেটা সবচেয়ে আগে তো আমি জানব। আমি কারও থেকে এক টাকাও নিইনি। তাই আমার ওই ভয় নেই। তাই ইডি আমাকে যখন ডাকবে খুব খারাপ পরিস্থিতি না হলে সবসময়েই হাজিরা দেব।’

ইডির তলবে দিল্লিতে দেব, 'আমার ভয় নেই', জোর গলায় বললেন তারকা-সাংসদ
ইডির তলবে দিল্লিতে দেব, ‘আমার ভয় নেই’, জোর গলায় বললেন তারকা-সাংসদ

তিনি আরও বলেন, ‘দুবছর আগেও তখনও আমি বলেছিলাম যতবার ডাকবে ততবার যাব। দেশের তদন্তকারী সংস্থার উপর ভরসা আছে। তদন্তে যদি কোনও সাহায্য লাগে অবশ্যই করব। আজকে আমি শুটিং বাতিল করে এসেছি। কোনও সময় ইডি আমাকে ডাকল সেইসময় যদি আমার শুটিংয়ে ৫০-৬০ লক্ষ টাকার ব্যাপার থাকে তাহলে আমাকে দুবার ভাবতে হবে। নাহলে দুবছর আগেও বলেছিলাম আমাকে যতবার ডাকবে আমি আসব।’

ইডির তলবে দিল্লিতে দেব, ‘আমার ভয় নেই’, জোর গলায় বললেন তারকা-সাংসদ

ইডির তলবে দিল্লিতে দেব, 'আমার ভয় নেই', জোর গলায় বললেন তারকা-সাংসদ

গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই দেবকে নিজাম প্যালেসে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এনামুল হকের (Enamul Hoque) নাম উঠে এসেছিল। দাবি করা হয়েছিল, এনামুল হকের সঙ্গে তাঁর টাকার লেনদেন হয়েছে। যদিও এই প্রসঙ্গ বরাবর অস্বীকার করেছেন তিনি। তৃণমূল সাংসদের দাবি, তিনি এনামূল হককে চেনেন না। ইতিমধ্যেই ইডি দফতরে দেবকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ফের একবার এনামূল হক সংক্রান্ত প্রশ্ন করা হতে পারে বলে অনুমান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত