ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটক,মৃত কমপক্ষে ১৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল কর্নাটকের শিবমোগা। বৃহস্পতিবার রাত ১০ টা ২০ মিনিট নাগাদ শিবমোগায় জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই জোরালো যে পার্শ্ববর্তী চিকমাগালুর এবং দাভানগেরে জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। আর এই জোড়া বিস্ফোরণের জেরে ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান স্থানীয় প্রশাসনের। আর এই ঘটনার শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুনঃ জগদ্দলে শুটআউট, মর্মান্তিক মৃত্যু যুবকের

সূত্রে খবর, ডিনামাইট বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল,যে তার জেরে স্থানীয় একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে বলে জানা যায়। এছাড়াও এই বিস্ফোরণের জেরে রাস্তা এবং বাড়িতে তৈরি হয়েছে ফাটল। এবিষয়ে স্থানীয়দের কথায়, শীতের রাতে সকলে যখন ঘুমোতে যাচ্ছিলেন তাঁরা ঘুমোতে যাচ্ছিলেন ঠিক তখনই একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা। আর তারপরেই কালো ধোঁয়াতে ঢেকে যায় চারিদিক।

দেখতে পান, ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে রয়েছেন বেশ কয়েকজন। তারপরই শুরু হয় উদ্ধারকাজ। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে মাটিতে কম্পন অনুভূত হয়। পার্শ্ববর্তী এলাকা চিকমাগালুরু ও দাবানগরেও কম্পন অনুভূত হয়। বেশ কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল ধরে, জানলার কাচ ভেঙে যায়। ইতিমধ্যেই মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে টুইট করেছে প্রধানমন্ত্রী দফতর। মৃতদের পরিবারকে সবরকম আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর