ভোটের প্রচারে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন কাঞ্চনকে, বেজায় চটলেন তৃণমূলের তারকা-বিধায়ক

Kanchan Mullick: চলতি মাসের শুরুতেই তৃতীয় বিয়ে সেরেছেন অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তাঁর থেকে ২৬ বছরের ছোট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। তাঁর আরও একটি পরিচয় রয়েছে, তিনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আগামীকাল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যেই ৪২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে তৃণমূল। এই মুহূর্তে নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে তাঁরা। শুক্রবার দুই তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। উঠে আসে তাঁর বিয়ের প্রশ্ন, উত্তরে কী বললেন তারকা-বিধায়ক?

ভোটের প্রচারে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন কাঞ্চনকে, বেজায় চটলেন তৃণমূলের তারকা-বিধায়ক

আরও পড়ুন: তৃণমূলে টিকিট না পেয়ে দলবদল? নতুন ‘পার্টি’ নুসরতের

চলতি মাসের শুরুতেই তৃতীয় বিয়ে সেরেছেন অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তাঁর থেকে ২৬ বছরের ছোট। দ্বিতীয় পক্ষে কাঞ্চনের একটি দশ বছরের ছেলে রয়েছে, বিবাহবিচ্ছেদ হলেও ছেলের দায়িত্ব নিতে চাননি, রিসেপশনে ড্রাইভার, মিডিয়ায় নিষেধাজ্ঞা, এই সব বিষয়কে কেন্দ্র করেই বিতর্কে জড়িয়েছেন তিনি। এদিন বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কাঞ্চন বলেন, ‘এটা আমার পার্সোনাল লাইফ। আমি প্রচারে এসেছি। আমার ব্যক্তিগত বিষয়ের থেকে অনেক বড় লোকসভা নির্বাচন। মা-মাটি-মানুষের সরকারের জন্য আমাদের কাজ করতে হবে।’

ভোটের প্রচারে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন কাঞ্চনকে, বেজায় চটলেন তৃণমূলের তারকা-বিধায়ক
ভোটের প্রচারে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন কাঞ্চনকে, বেজায় চটলেন তৃণমূলের তারকা-বিধায়ক

শ্রীরামপুরে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে তৃণমূল। অন্যদিকে, হুগলীতে এবারের নতুন মুখ জনপ্রিয় অভিনেত্রী ‘দিদি নং ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। দলের দুই প্রার্থীর হয়ে শুক্রবার প্রচারে নামলেন কাঞ্চন। কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখন করতে দেখা যায় তাঁকে। তারকা-বিধায়ক বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় তো জিতবেন। শ্রীরামপুরের সব মানুষ জানেন উনি কেমন কাজ করেছেন।’

ভোটের প্রচারে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন কাঞ্চনকে, বেজায় চটলেন তৃণমূলের তারকা-বিধায়ক

ভোটের প্রচারে গিয়ে বিয়ে নিয়ে প্রশ্ন কাঞ্চনকে, বেজায় চটলেন তৃণমূলের তারকা-বিধায়ক

রচনা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে আশাবাদী কাঞ্চন, হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘লকেটকে গত পাঁচ বছরে খুব কম দেখা গিয়েছে। হুগলীর মানুষরাই অভিযোগ করেছিলেন। টিভিতে হোক বাঁ যেখানে বলুন রচনা বন্দ্যোপাধ্যায় মানুষকে নিয়ে যেভাবে কাজ করেন, তাতে সহজেই জিতে যাবেন তিনি।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন