চার হাত এক হয়েছে টলিউডের বর্তমানের অত্যধিক চর্চিত জুটি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। গত মাসেই আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। শনিবার (২ মার্চ) সামাজিক মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। কাঞ্চনের (Kanchan Mullick) এটি তৃতীয় বিয়ে, অন্যদিকে নবদম্পতির বয়সের ফারাক ২৬ বছরেরও বেশি। এনিয়ে শুরু থেকেই চর্চায় ছিলেন তাঁরা। তবে বয়স কোনও বাধা নয়, এর আরও একটি উদাহরণ রয়েছে। দোলন রায় (Dolon Roy) ও দীপঙ্কর দে (Dipankar De)। তাঁদের বয়সের পার্থক্য ২৫ বছরেরও বেশি। দুই দম্পতির গল্পটা অনেকটা এক।

আরও পড়ুন: লোকসভায় দেব বনাম হিরণ, ভোটের ময়দানে তারকা-যুদ্ধে মেগা শো ঘাটালে!
১৯৯৭ সাল থেকে দীপঙ্কর ও দোলনের পরিচয়। ২০২০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীপঙ্করের বর্তমান মেয়েও নাকি দোলনের থেকে বয়সে বড়। এনিয়েও তাঁদের অনেক কথা শুনতে হয়েছে। তবে এসব নিয়ে চিন্তিত নন তারকা দম্পতি। একে অপরকে ভালোবেসে এগিয়ে যাচ্ছেন। অভিনেতার শরীর খারাপ হলে আগলে রাখেন দোলন। অন্যদিকে স্ত্রীয়ের ভালো খারাপের দিকে নজর রাখেন দীপঙ্কর। সব মিলিয়ে সুখী গৃহকোণ তাঁদের। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকবার প্রকাশ্যে মুখ খুলেছেন দোলন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বেডরুম সিক্রেট ফাঁস করেছিলেন। তিনি বলেছিলেন, ‘একটা সময় পর্যন্ত সব ঠিক ছিল, তারপর যা হওয়ার ছিল তাই হল। নিজেকে মানিয়ে নিলাম নাহলে সংসারে অশান্তি লেগে যায়।’ আরও বলেন, ‘ওঁকে (দীপঙ্কর) এতটাই ভালোবাসি যে এইসব গুরুত্ব পায়নি কখনও। ওঁকে বুঝতে দিইনি। যদি বুঝে ফেলত সম্পর্কটা হয়তো ঠিক থাকত না।’

কাঞ্চন-শ্রীময়ীকে (Kanchan-Sreemoyee) নিয়ে তিনি বলেন, ‘তৃতীয় একজন হয়ে তাঁদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলব না। দুজনের যে সম্পর্কটা তৈরি হয়েছে তাঁর কোনও ব্যাকগ্রাউণ্ড রয়েছে, বিশেষ গুণ আছে।’ কাঞ্চনের এর আগে দুটি বিয়ে ছিল। তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গত জানুয়ারি মাসেই আইনি বিচ্ছেদ হয়েছে। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। দুজনের সম্পর্কে চিড় ধরেছিল অনেক আগেই, বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। তার মাঝেই কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। গত ১৪ ফেব্রুয়ারি রেজিস্ট্রি ম্যারেজ করে সব গুঞ্জন শেষ করেন।
‘বুড়ো’ বরের সঙ্গে শারীরিক সম্পর্কে কম্প্রোমাইজ! শ্রীময়ীকে কী পরামর্শ দোলনের

দীপঙ্করের সঙ্গে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন দোলন রায়। অভিনেতার আগে একটি বিয়ে থাকলেও দোলনের প্রথম বিয়ে এটিই। এক সাক্ষাৎকারে দোলন জানিয়েছিলেন, ‘দীপঙ্কর ও তাঁর স্ত্রী আলাদা হওয়ার অনেক বছর পর তাঁদের সম্পর্ক শুরু হয়। তিনি কারও সম্পর্ক ভাঙেননি। দীপঙ্করের বড় মেয়ের মৃত্যুর সময় স্বামী ও তাঁর প্রাক্তন স্ত্রী দুজনকেই সামলে রেখেছিলেন দোলন।’



