২০ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে বিয়ে সারলেন কাঞ্চন, ‘বয়স্ক পুরুষ পছন্দ’ বললেন অভিনেত্রী

দুজনের বয়সের পার্থক্যের কারণে তাঁদের সম্পর্ক নিয়ে নানা সমালোচনা হয়েছে। ২০ বছরের ছোট প্রেমিকার সঙ্গে তৃতীয় আইনি বিয়ে সেরে ফেললেন তারকা-বিধায়ক। আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে জল্পনায় শিলমোহর পড়ল। ভালবাসার দিনে আইনি বিয়ে সারলেন অভিনেতা তথা তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ইতিমধ্যেই রেজিস্ট্রি ম্যারেজের ছবি প্রকাশ্যে এসেছে। দুজনের বয়সের পার্থক্যের কারণে তাঁদের সম্পর্ক নিয়ে নানা সমালোচনা হয়েছে। যদিও এই সব বিষয়কে কখনওই গুরুত্ব দেয়নি তাঁরা। ২০ বছরের ছোট প্রেমিকার সঙ্গে তৃতীয় আইনি বিয়ে সেরে ফেললেন তারকা-বিধায়ক। আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা।

২০ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে বিয়ে সারলেন কাঞ্চন, 'বয়স্ক পুরুষ পছন্দ' বললেন অভিনেত্রী

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেনটাইনস্‌ ডে’র (Valentine’s Day) দিন রেজিস্ট্রি করেছেন কাঞ্চন-শ্রীময়ী। আগামী ৬ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। আইনি বিয়ে নিয়ে কিছুই জানতেন না অভিনেত্রী। একা হাতে বন্দোবস্ত করে হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন কাঞ্চন। অভিনেত্রী জানিয়েছেন, ‘তাঁর দিদির সঙ্গে কথা বলতে চেয়েছিল কাঞ্চন। এরপর সরস্বতী পুজোয় (Saraswati Puja) শুধু খাওয়া-দাওয়া হবে বলে ডেকেছিল। কিন্তু ১৪ তারিখ কাঞ্চনের বাড়ি গিয়ে দেখেন বেলুন, ফুল দিয়ে সাজানো। আগে থেকেই হিরের আংটি, লাল শাড়ি কিনে রেখেছিলেন কাঞ্চন। পরিকল্পনা মতই সেদিন সব সম্পন্ন হয়েছে।

২০ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে বিয়ে সারলেন কাঞ্চন, 'বয়স্ক পুরুষ পছন্দ' বললেন অভিনেত্রী
২০ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে বিয়ে সারলেন কাঞ্চন, ‘বয়স্ক পুরুষ পছন্দ’ বললেন অভিনেত্রী

কাঞ্চনের এখন বয়স ৫৩। দুজনের মধ্যে বয়সের পার্থক্য ২০ বছরেরও বেশি। বাংলার এক রিয়্যালিটি শোতে ‘কৃষ্ণকলি’ খ্যাত শ্রীময়ী মনের মানুষ কেমন হবে এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘একটু বয়স্ক পুরুষ আমার ভালো লাগে। একটু সিনিয়র হবে, বাবাসুলভ আচরণ হবে, আমাকে একটু প্যাম্পার করবে।’ শেষপর্যন্ত নিজের পছন্দের মনের মানুষ খুঁজে পেয়েছেন তিনি।

২০ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে বিয়ে সারলেন কাঞ্চন, ‘বয়স্ক পুরুষ পছন্দ’ বললেন অভিনেত্রী

২০ বছরের ছোট শ্রীময়ীর সঙ্গে বিয়ে সারলেন কাঞ্চন, 'বয়স্ক পুরুষ পছন্দ' বললেন অভিনেত্রী

অভিনেত্রী জানান, রেজিস্ট্রি হলেও দুজনের আলাদাই আছেন। শ্রীময়ী তাঁর মায়ের সাথে রয়েছেন। ৬ মার্চ ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে বিয়ে সম্পন্ন হলে একসাথে থাকবেন তাঁরা। উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই বিবাহ বিচ্ছেদ হয়েছে পিঙ্কি ও কাঞ্চনের। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় তারকা বিধায়কের দ্বিতীয় স্ত্রী। দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। এরপরই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেয় দুজন। শ্রীময়ী ও কাঞ্চন তাঁদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও কিছুই রাখঢাক ছিল না। এবার সমস্ত সত্যিই সামনে এল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর