গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে আজ, ১৯ ফেব্রুয়ারি, সোমবার। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ৫০ তম দিন। বছর শেষ হতে আরও ৩১৫ দিন বাকি, অধিবর্ষে ৩১৬ দিন। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে (On This Day in History) কী ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৮ ফেব্রুয়ারি, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
জন্ম
১৭৩২ – ইংরেজ নাট্যকার রিচার্ড কাম্বারল্যান্ড।
১৬৩০- ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজ।
১৪৭৩- বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস।



মৃত্যু
২০১৯- বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মহম্মদ খসরু।
২০১৭- প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি গায়িকা বনশ্রী সেনগুপ্ত।
১৯৯০- ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল পাওয়ার।
১৯১৫- ভারতীয় রাজনীতিবিদ গোপালকৃষ্ণ গোখলে।
১৮৬১- কলকাতার দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠাতা ও জন হিতৈষী লোকমাতা রাণী রাসমণি।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৯ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে

ঘটনাবলী
২০১৮- বাংলাদেশে ফোরজি সেবা চালু হয়।
১৯৭৪- আজকের দিনে বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা থানার সেগুন বাগিচায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি।
১৯৬৩- সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহারে সম্মত হয়।
১৯০৪- ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন ঢাকাতে কার্জন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
১৮৯১- ‘অমৃত বাজার পত্রিকা’ দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
১৮৭৮- টমাস আলভা এডিসন ফনোগ্রাফ পেটেন্ট করেন।







