লোকসভায় দেব বনাম হিরণ, ভোটের ময়দানে তারকা-যুদ্ধে মেগা শো ঘাটালে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা হয়নি। তার আগেই শনিবার বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় চমক দিয়েছে গেরুয়া শিবির। ঘাটাল (Ghatal) লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। ওই কেন্দ্রের সাংসদ দেব (Dev)। পরপর দুবার তৃণমূলের টিকিটে জয়লাভ করেছেন। এবারও তাঁকে প্রার্থী করার কথা ভাবছে শাসক শিবির। তবে কি ঘাটালে এবার তারকাদের লড়াই দেখা যাবে?

লোকসভায় দেব বনাম হিরণ, ভোটের ময়দানে তারকা-যুদ্ধে মেগা শো ঘাটালে!

আরও পড়ুন: প্রথম তালিকায় নাম নেই দিলীপের, কী বললেন বিজেপি-র প্রাক্তন সভাপতি?

ঘাটাল (Ghatal) লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) নাম ঘোষণা হতেই এলাকার কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ভোটের দিন এখনও অজানা, এরইমধ্যে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট দেওয়াল লিখন শুরু করে। ফ্লেক্স তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ঘাটাল বিধায়ক বলেন, ‘হিরণ চক্রবর্তী খড়গপুরের বিধায়ক, একজন হিরো। ওনাকে প্রার্থী হিসেবে পেয়ে আমরা খুশি। তাঁকে জয় পাইয়ে দেওয়া আমাদের লক্ষ্য।’ এক বিজেপি নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। হিরণকে ঘাটালে প্রার্থী করায় আমরা সকলেই খুশি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও (Sukanta Majumdar) ধন্যবাদ জানাচ্ছি।’

লোকসভায় দেব বনাম হিরণ, ভোটের ময়দানে তারকা-যুদ্ধে মেগা শো ঘাটালে!

ঘাটাল লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। ২০১৪ সালে তাঁকে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রার্থী করে তৃণমূল। বিপুল ভোটে জয়লাভ করে ঘাটালের সাংসদ হন তিনি। ২০১৯-এও তাঁর উপরেই ভরসা রাখে ঘাটালবাসী। কিছু সময় আগে রাজনীতি ছাড়ার ঘোষণা কার্যত করে দিয়েছিলেন দেব। এরপরই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দেবের সঙ্গে বৈঠক করেন। তারপর সিদ্ধান্ত বদল করেন দেব। তারকা-সাংসদ জানিয়েছিলেন, ‘আমি রাজনীতি ছাড়তে চাইলেও, রাজনীতি আমায় ছাড়বে না।’ জল্পনা তো ছিলই, এবারও ঘাটালে কি দেবকেই প্রার্থী করবে তৃণমূল, সেইদিকেই থাকবে নজর।

লোকসভায় দেব বনাম হিরণ, ভোটের ময়দানে তারকা-যুদ্ধে মেগা শো ঘাটালে!

লোকসভায় দেব বনাম হিরণ, ভোটের ময়দানে তারকা-যুদ্ধে মেগা শো ঘাটালে!
লোকসভায় দেব বনাম হিরণ, ভোটের ময়দানে তারকা-যুদ্ধে মেগা শো ঘাটালে!

বিভিন্ন ইস্যুতে দেবকে নিশানায় এনে একাধিক মন্তব্য করেছেন হিরণ চট্টোপাধ্যায়। গরু পাচার মামলায় দেবকে নিয়ে বলেছিলেন, ‘এনামুল হকের থেকে ৫ কোটি টাকা নিয়ে ছবিতে লাগিয়েছেন তিনি।’ এমনকি দেবের ঘনিষ্ঠ বান্ধবী অভিনেত্রী রুক্মিণী মৈত্রকেও টেনে এনেছিলেন। এর পাল্টা জবাব দিয়েছিলেন দেব। এবার ভোটের ময়দানে মুখোমুখি দেখা যাবে এই দুজনকে, জল্পনা তুঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত