প্রথম তালিকায় নাম নেই দিলীপের, কী বললেন বঙ্গ বিজেপি-র প্রাক্তন সভাপতি?

Dilip Ghosh: দল কিছু পরিকল্পনা করেছে। দফায় দফায় নাম ঘোষণা করে গত বিধানসভা নির্বাচনেও সুবিধা মিলেছিল। এ বারেও কেন্দ্রীয় নেতৃত্ব তেমনটাই করছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিলীপ ঘোষ। বাংলার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তার আমলেই বাংলায় গেরুয়া শিবির লোকসভায় দুই থেকে ১৮ তে পৌঁছেছিল।বাংলায় বিজেপির মুখ একসময় ছিলেন তিনি। বাংলায় বিজেপির অস্তিত্ব বড় আকারে দেখা দিয়েছিল তার সভাপতিত্বেই। এহেন দিলীপ ঘোষ আজ যেন কিছুটা একা। সন্দেশখালি নিয়ে বিজেপি নেতারা যখন এখানে গিয়ে আন্দোলন করছেন সেখানে নেই দিলীপ ঘোষ।

আরও পড়ুন: আচমকা অবসর, এবার কি রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়?

dilip1

দু’দিন ধরে দেশের প্রধানমন্ত্রী তার নিজের রাজ্যে এসেছেন সভা করছেন সেখানেও দেখা যায়নি তাকে। তিনি তখন অনেক দূরে নিজের কেন্দ্রে ঠাসা কর্মসূচিতে ব্যস্ত। গতকাল শনিবার বঙ্গ বিজেপির লোকসভার কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাম থাকলেও নেই দিলীপ বাবুর নাম।

dilip2

আর তারপরেই তার নাম না থাকা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দিলীপ ঘনিষ্ঠ অনেকের ধারণা এবার হয়তো লোকসভার টিকিট পাবেন না তাদের নেতা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলার এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ জানান, “দল কিছু পরিকল্পনা করেছে। দফায় দফায় নাম ঘোষণা করে গত বিধানসভা নির্বাচনেও সুবিধা মিলেছিল। এ বারেও কেন্দ্রীয় নেতৃত্ব তেমনটাই করছেন”।

তিনি আরও বলেন, “দল যা করতে বলবে তা-ই করব। আমি বরাবরই এটায় বিশ্বাসী। প্রার্থী না-করে যদি গোটা রাজ্যে প্রচারে জোর দিতে বলা হয় তা-ই করব। এটাই আমার নীতি। দায়িত্ব পালন”। তাঁকে প্রশ্ন করা হয় প্রথম তালিকায় নাম না থাকার জন্য হতাশ লাগছে না?

প্রথম তালিকায় নাম নেই দিলীপের, কী বললেন বঙ্গ বিজেপি-র প্রাক্তন সভাপতি?

dilip3

দিলীপ বাবু বলেন, ‘‘রাজনীতিতে হতাশার কোনও জায়গা নেই। আর আমার জীবনেও এই শব্দটা নেই। আমার লক্ষ্য ঠিক করা রয়েছে। তাতে সাংসদ, বিধায়ক এ সব নেই। দল যা ঠিক মনে করবে, সেটাই আমার জন্য ঠিক।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত