আচমকাই অসুস্থ কবীর সুমন, কলকাতা মেডিক্যালে ভর্তি গানওয়ালা

সোমবার দুপুর ৩টে নাগাদ কবীর সুমনকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করানো হল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হলেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী কবীর সুমন। তিনি বেশ গুরুতর অসুস্থ বলেই হাসপাতাল সূত্রে খবর। গানওয়ালার এই মুহূর্তে প্রয়োজন অক্সিজেন সাপোর্ট। যে কারণে তাঁকে মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে (এসএসবি) ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন: বলিউড আর দক্ষিণের সিনেমা, বিস্ফোরক মন্তব্য বিগ বি-র

কবীর সুমনের হাসপাতালে ভর্তি হবার খবরটি নিশ্চিত করেছেন সুমন-ঘনিষ্ঠ তথা সঙ্গীতশিল্পী ঘনিষ্ঠ মনীষা দাশগুপ্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসাও শুরু হয়েছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর এই মুহূর্তে বিধিনিষেধ রয়েছে।” জানা যাচ্ছে, এদিন দুপুর ৩টে নাগাদ কবীর সুমনকে হাসপাতালে নিয়ে আসা হয়।

(বিস্তারিত আসছে…)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত