বলিউড আর দক্ষিণের সিনেমা, বিস্ফোরক মন্তব্য বিগ বি-র

Amitabh Bachchan: দক্ষিণী ইন্ডাস্ট্রি যে বলিউডের থেকে তুলনামূলক ভালো সিনেমা বানাচ্ছে, একথা মানতে আমি মোটেই রাজি নই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বলিউড আর দক্ষিণের সিনেমা কে ভাল? এই নিয়ে তর্ক বহুদিনের। তবে এই মুহূর্তে দক্ষিণী ছবির বাজার বক্স অফিসের দিক থেকে বলিউডের থেকে এগিয়ে। যদিও করোনা পরবর্তী সময় বলিউড তার সেই হারানো গৌরব ফিরে পেয়েছে কিছুটা। করোনা পরবর্তী সময় বলিউডে বেশ কিছু ছবি বক্স অফিসে ভাল ফল করেছে।

আরও পড়ুন:‘জেল খাটা আসামী’, ‘প্রেমে প্রতারণা’, বিতর্কের শীর্ষে থাকা মুনাওয়ার জিতলেন Bigg Boss

amitav2

অনেকদিন ধরে দক্ষিনী অভিনেতারা হিন্দি ছবি করছেন, আবার সম্প্রতি বলিউডের অভিনেতারাও দক্ষিনী ছবিতে অভিনয় করছেন। তবুও এই দুই ইন্ডাস্ট্রির ঠান্ডা লড়াই নিয়ে আলোচনা সব সময় হয়। আর এবার এই নিয়ে মুখ খুললেন বিগ বি তথা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কে বড়? এই নিয়ে বলতে গিয়ে বিগ বি জানান,

amitav3

“দক্ষিণী ইন্ডাস্ট্রি যে বলিউডের থেকে তুলনামূলক ভালো সিনেমা বানাচ্ছে, একথা মানতে আমি মোটেই রাজি নই। এটা সত্যি যে, আঞ্চলিক ছবিগুলো ভালো হচ্ছে। তবে ওঁদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি যে, আমরা হিন্দিতে যেসমস্ত সিনেমাগুলো তৈরি করি, দক্ষিণে সেগুলোকেই আরও বিনোদনের মোড়কে রংচঙে করে পরিবেশন করা হয়”।

বলিউড আর দক্ষিণের সিনেমা, বিস্ফোরক মন্তব্য বিগ বি-র

amitav1

এর পরেই তিনি বলেন, “আমাকেই কতজন বলেছেন যে, দিওয়ার, শক্তি, শোলের মতো আমার পুরনো সিনেমাগুলোর গল্প ওঁদের ছবিতে রিমেক করেছে। তবে কিছু মালয়ালম এবং তামিল ছবি আদতেই স্বকীয়তা বজায় রেখেছে। তাই একটি নির্দিষ্ট অঞ্চলের দিকে আঙুল তুলে এটা কখনোই বলা উচিত নয় যে, ওঁদের ছবি ভালো চলছে, আমাদেরটা চলছে না। এটা একদম ঠিক নয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত