‘জেল খাটা আসামী’, ‘প্রেমে প্রতারণা’, বিতর্কের শীর্ষে থাকা মুনাওয়ার জিতলেন Bigg Boss

২০২১ সালে নিজের শোয়ে কমেডি করতে গিয়ে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তিনি নাকি রাম-সীতাকে নিয়ে আপত্তিকর জোকস শুনিয়েছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

শেষ হয়ে গেল জনপ্রিয় হিন্দি রিয়্যালিটি শো বিগ বসের ১৭ তম সিজন। রবিবার ছিল তার গ্র্যান্ড ফিনালে। জয়ী হয়েছেন মুনাওয়ার ফারুখী (Munawar Faruqui wins Bigg Boss)। তাঁর জয়ে খুশি সহস্র অনুরাগী। তবে এই যাত্রা সহজ ছিল না। বাইরের দুনিয়ায় তো আছেই বিগ বসের ঘরের ভিতরেই বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল তাঁকে। তবে সব বাধা পেরিয়ে শেষ হাসি হাসলেন তিনিই।

'জেল খাটা আসামী', 'প্রেমে প্রতারণা', বিতর্কের শীর্ষে থাকা মুনাওয়ার জিতলেন Bigg Boss

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ জানুয়ারি, আজকের দিনের ঘটনাবলী একনজরে

বিগ বস ১৭-র (Bigg Boss 17) প্রতিযোগী হিসেবে মুনাওয়ার ফারুখীর নাম প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। এর আগে আরও একটি রিয়্যালিটি শো জিতেছেন তিনি। শুরু থেকেই অনেকে মনে করছিলেন মুনাওয়ার জিতবেন। কয়েক সপ্তাহ পরই ‘ওয়াইল্ড কার্ড’ হয়ে বিগ বসের ঘরে প্রবেশ করেন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ আয়েশা খান (Ayesha Khan)। তিনি মুনাওয়ারের বিরুদ্ধে প্রেমে প্রতারণার অভিযোগ আনেন। ব্যক্তিগত জীবনের একাধিক ঘটনা ন্যাশনাল টিভিতে প্রকাশ পায়। দেখা গিয়েছিল, এরফলে মানসিক ভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন মুনাওয়ার। এমনকি শো ছেড়ে যাওয়ার কথাও বলেছিলেন। যদিও এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ফাইনালিস্ট হন তিনি।

'জেল খাটা আসামী', 'প্রেমে প্রতারণা', বিতর্কের শীর্ষে থাকা মুনাওয়ার জিতলেন Bigg Boss
‘জেল খাটা আসামী’, ‘প্রেমে প্রতারণা’, বিতর্কের শীর্ষে থাকা মুনাওয়ার জিতলেন Bigg Boss

বিতর্ক শব্দটিই যেন মুনাওয়ার নামের সমার্থক হয়ে উঠছিল। ২০২১ সালে নিজের শোয়ে কমেডি করতে গিয়ে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তিনি নাকি রাম-সীতাকে নিয়ে আপত্তিকর জোকস শুনিয়েছিলেন। তড়িঘড়ি তাঁকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন তাঁকে জেলবন্দী থাকতে হয়। যদিও এই অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি। একাধিক রাজ্যে তাঁর শো বাতিল করা হয়। রোষের মুখে পড়ে স্ট্যান্ড আপ কমেডির কেরিয়ার শেষ করার কথাও ঘোষণা করেছিলেন তিনি। এরপর কঙ্গনা রানাউতের ‘লক আপ’ শোতে দেখা যায় তাঁকে। সেখানে জয়লাভ করেন। এরপর আসেন বিগ বসে।

‘জেল খাটা আসামী’, ‘প্রেমে প্রতারণা’, বিতর্কের শীর্ষে থাকা মুনাওয়ার জিতলেন Bigg Boss

'জেল খাটা আসামী', 'প্রেমে প্রতারণা', বিতর্কের শীর্ষে থাকা মুনাওয়ার জিতলেন Bigg Boss

এই সিজনে মুনাওয়ারের একটি লাইন ‘টানেল তাক ছোড়কে আউঙ্গা’ প্রচুর ভাইরাল হয়। শেষমেশ দর্শকদের বিপুল ভোটে ট্রফি এল ডোংরিতে। বিজেতা হয়ে একটি বিলাসবহুল গাড়ি এবং ৫০ লক্ষ টাকা পেয়েছেন মুনাওয়ার। জেতার পরই সোশ্যাল মিডিয়ায় সঞ্চালক সলমন খানের সঙ্গে ট্রফি হাতে একটি পোস্ট শেয়ার করেছেন। লিখেছেন, ‘দর্শকদের অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থনের কারণে ট্রফি ডোংরিতেই এল। বড় ভাই সলমন খানকে বিশেষ ধন্যবাদ। হ্যাশট্যাগ মুনাওয়ার কি জনতা এবং হ্যাশট্যাগ মুনাওয়ার কে ওয়ারিয়রদের অনেক ধন্যবাদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত