নিজের এজলাস থেকে প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন, এটি জনস্বার্থ মামলা হিসাবে গন্য করা উচিত এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই এই মামলার শুনানি হওয়া উচিত। এই জন্যই তিনি এই মামলাটি ছেড়ে দিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজের এজলাস থেকে প্রাথমিকের একটি মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলাটির সাথে বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে বলে মনে করছেন তিনি। আজ মামলাটিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের একক বেঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে পাঠালেন ।

নিজের এজলাস থেকে প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন : নজরে হাইভোল্টেজ লোকসভা নির্বাচন, জঙ্গিপুরে দেওয়াল লিখন কর্মসূচি সুকান্তর

বিচারপতির পর্যবেক্ষণ যে প্রাথমিকের ওই মামলাটি জনস্বার্থ মামলা হিসাবে শুনানি করা উচিত। প্রাথমিকের এই মামলার সঙ্গে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও বিষয়ের যোগ নেই বলে জানা যাচ্ছে। মামলাকারী বিদেশ গাজির বক্তব্য, পঞ্চম শ্রেণিকে সম্পূর্ণ প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের একাধিক হাইস্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চলে। যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসাবে গণ্য করা হয়।

নিজের এজলাস থেকে প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
নিজের এজলাস থেকে প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

মামলাকারীর আইনজীবী ওমর ফারুক গাজি জানান, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন ২০০৯ সালে একটি নির্দেশিকা দিয়েছিল। সেখানে উল্লেখ ছিল, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য একটিই পরীক্ষা হবে এবং পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক হিসাবেই ধরা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অন্য একটি পরীক্ষা হবে। সেটাই অন্যান্য রাজ্য মেনে চলে। পশ্চিমবঙ্গে বেশিরভাগ স্কুলে পঞ্চম শ্রেণি উচ্চ প্রাথমিকের মধ্যে পড়ে।

নিজের এজলাস থেকে প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
নিজের এজলাস থেকে প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিজের এজলাস থেকে প্রাথমিকের একটি মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

যদিও রাজ্য সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণির নিয়োগের জন্য একটিই টেট নেয়। সেক্ষেত্রে কেন পঞ্চম শ্রেণিকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হচ্ছে না?‌বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেন, এটি জনস্বার্থ মামলা হিসাবে গন্য করা উচিত এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই এই মামলার শুনানি হওয়া উচিত। এই জন্যই তিনি এই মামলাটি ছেড়ে দিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত