নজরবন্দি ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এর আগে এমনটাই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পরে যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অভিষেক উপস্থিত হতেই মামলা সরে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সোমবার সেই মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতির প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? সিবিআই চাইলেই যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এতে অবসুবিধা কোথায়?
আরও পড়ুনঃ Sharad Pawar: মুম্বইতে নীতীশ কুমারের সঙ্গে বৈঠক! বিরোধী জোট নিয়ে জল্পনা বাড়ালেন NCP প্রধান


এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। তিনি বলে, এই মামলায় তাঁর মক্কেলকে পক্ষ করা হয়নি। শুধুমাত্র পর্যবেক্ষণে রাখা হয়েছে।তার ভিত্তিতে কীভাবে জেরা করা হবে? বিচারপতির প্রশ্ন, আপনি নিজে কেন এলেন না? পক্ষ হওয়ার অপেক্ষা কেন করছিলেন? আপনার কিছু আশঙ্কা রয়েছে? তদন্তে সমস্যা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করবে কি না, তা স্পষ্ট হবে আগামী ১২ তারিখ। সেদিন মামলার পরবর্তী শুনানি রয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের মুখেই প্রথম শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযোগ, তাঁর নাম নেওয়ার জন্য এজেন্সির তরফে চাপ দেওয়া হচ্ছিল। এমনকি এবিষয়ে নিম্ন আদালত ও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই ঘটনা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আসার পরেই তিনি নির্দেশ দেন সিবিআই চাইলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? প্রশ্ন বিচারপতির

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে তুলে ধরেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এরপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে দুটি মামলা সরিয়ে দেওয়া হয়। মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। সোমবার বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য ঘিরে নতুন করে আলোড়ন পড়ে গেছে। তাঁর প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়?
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



