অবশেষে মুখ্যসচিবের চিঠিতে সায় দিল আন্দোলনকারীরা। নাবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের শর্তে ,অনড় থেকে ৩০ জনের প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠকে যাচ্ছেন তারা। আর এই শর্ত সাপেক্ষে নবান্নের চিঠির পাল্টা চিঠি পাঠিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিবকে মেল করে জানালেন জুনিয়র ডাক্তাররা। তবে এই চিঠিতে লাইভ সম্প্রচারের কথাও উল্লেখ করেন তারা। আর সব মিলিয়ে এবার নবান্ন অভিমুখে রওনা দিতে চলেছেন ৩ দিন ধরে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
এদিন আন্দোলনরত চিকিৎসকদের আজ বৃহস্পতিবার বিকেল ৫টার সময় ফের একটি চিঠি দিয়ে বৈঠকে ডাকলো নবান্ন। আর সেই চিঠির পাল্টা চিঠি দিয়ে আন্দোলনকারীরা নিজেদের শর্তে অনড় থেকে বৈঠকে যেতে রাজি হয়, তাদের দাবি, এই আন্দোলনে রয়েছে ২৬ টি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক। তাই আজকের নবান্নের বৈঠকে ৩০ জনের থেকে কম প্রতিনিধি নিয়ে যাওয়া কোন মতে সম্ভব নয়। পাশপাশি তারা জানান, এই পথ মুখ্যমন্ত্রী দেখানো পথ, যেহেতু এটি একটি জন আন্দোলনে পরিণত হয়েছে তাই এই আন্দোলনের যে আলোচনা তা লুকানোর নয়। সে কারণেই এই বৈঠক লাইভ সম্প্রচার করতে হবে।


দুই রাত তিন দিন কেটে গিয়েছে এখনও খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কোন আলোচনায় আসেনি স্বাস্থ্য দফতর তাই টানা অবস্থান বিক্ষোভ পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে কঠোর ভূমিকা নিয়েছে নবান্ন। এই আবহে এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজ। একই সাথে পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও।







