নজরবন্দি ব্যুরো: ১০০ টাকার জেরে খুন! কিনারা করতে নেমে চোখ কপালে জোড়াসাঁকো থানার পুলিশের। ফের খুন রাতের কলকাতায়। জায়গায় সেই জোড়াসাঁকো। মাস খানেক আগেই এক রাতের অন্ধকারে খুন হয়েছিলেন এক বৃদ্ধা। এবার সেই একই এলাকায় শনিবার রাতে গলা কেটে মাথায় আঘাত করে খুনের ঘটনার ঘটেছে উত্তর কলকাতায়।
আরও পড়ুনঃ বর্ষপুর্তির আগেই ভাঙছে দল, রাজনীতির পার্ট চুকিয়ে ফেললেন রজনীকান্ত


সপ্তাহ শেষের রাত, কোপা ফাইনালের উত্তেজনা এসবের মাঝেই বলাই দত্ত লেনের খুনের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। গতকালই সমগ্র ঘটনার তদন্তে নেমেছে জোড়াসাঁকো থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল দুই ভ্যান চালকের বিবাদের পরিণতি এই মৃত্যু। মৃতের নাম রঞ্জিত, বয়স ৪০ এর কোঠায়। ঘটনার খবর আসতেই দ্রুত তদন্তে নামে স্থানীয় পুলিশ প্রশাসন।
১০০ টাকার জেরে খুন! কাজ করতেন একসঙ্গে, টাকা না পেয়েই হত্যা রঞ্জিতকে।

মৃত রঞ্জিতের মাথা, গলায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ক্ষয় রয়েছে হাতের আঙুলেও। ময়না তদন্তের রিপোর্ট আসার আগেই গতকালই প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করেছিল বিবাদের জেরেই এই খুন। তবে ঠিক কি কারণে ঘটেছিল গতকালের বচসা, তার জেরেই এই খুন কিনা তাও খতিয়ে দেখতে গিয়ে সসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে তিনজনকে লাগাতার জেরা করা হয়।
১০০ টাকার জেরে খুন! হারু কর্মকার, মহম্মদ সমীর এবং ফিরোজ খান নামে তিনজনকে লাগাতার জেরায় তারা স্বীকার করে টাকা নিয়ে বচসার জেরেই খুন করা হয়েছে রঞ্জিতকে। রঞ্জিতের কাছে ভ্যান চালানো বাবদ টাকা পেত সমীর সপ্তাহ শেষে সেই টাকা না পাওয়ায় শুরু হয় বচসা। আর তা থেকেই খুন।


জাকারিয়া স্ট্রিট আর বলাই দত্ত লেনের মাঝামাঝি জায়গায় পাওয়া গিয়েছিল রঞ্জিতের দেহ। রাতের কলকাতায় খুন নতুন নয়। এমনিতেই রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে চিন্তায় প্রশাসন। বারবার আওয়াজ তুলেছে বিরোধীরাও। খাস উত্তরে ফের খুনের ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে একলা জুড়ে। ১০০ টাকার জেরে খুন! ঘটনায় হারু কর্মকার, মহম্মদ সমীর এবং ফিরোজ খান নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।







