নজরবন্দি ব্যুরোঃ বর্ষপুর্তির আগেই ভাঙছে দল, নিজের রাজনৈতিক দলের যবনিকা পতন ঘটার কথা আজ জানিয়েছে খোদ রজনীকান্ত। গত বছরের শেষের দিকেই ঘটা করে জানিয়েছিলেন রাজনীতিতে পা দেবেন দক্ষিণি সুপারস্টার। জানিয়েছিলেন ২১ এর নির্বাচনে তামিলনাড়ুতে প্রার্থী দেবে দল।
আরও পড়ুনঃ শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যু, FIR এর সপ্তাহ ঘোরার আগেই তদন্তে নামছে CID


সেই মতো আয়োজন হয়েছিল সম্পন্ন। তৈরি হয়েছিল পার্টি ‘রজনী মক্কল মন্ড্রম।’ তবে এই মুহুর্তে রজনীকান্ত আর তাঁর রাজনৈতিক দল নিয়ে শোনা যাচ্ছে রাজনীতিতে আসার আগেই ফিরে গেলেন থালাইভা। গত বছরের শেষের দিকে যে দল তিনি গড়েছিলেন, ছয় মাসের মাথায় নিজেই উঠিয়ে দিলেন সেই দল।
বর্ষপুর্তির আগেই ভাঙছে দল, পর্দার ক্যারিশমা বাস্তবে দেখানো হলনা থালাইভার।

বর্ষপুর্তির আগেই ভাঙছে দল। আজ, সোমবার রজনীকান্ত ঘোষণা করলেন আপাতত আর থাকছে না ‘রজনী মক্কল মন্ড্রম।’ তার বদলে পরিকল্পনা আছে দলের নাম বদল করার। সম্ভাবনা রয়েছে ‘রজনীকান্ত রসিগর নরপাণী মন্ড্রম’ নাম হওয়ার। সম্ভাবনা রয়েছে রজনীকান্ত ফ্যানস ওয়েলফেয়ার ফোরামের সঙ্গে এই সংগঠন একত্রিত করার। তবে এই নাম নিয়ে আবার রাজনীতির যোগ শুরু হবে কিনা বলেননি এখন। শুধু বলেছেন ভবিষ্যতেও আজ রাজনীতিতে আসার সম্ভাবনা নেই তাঁর।
এর আগেও জল্পনা হয়েছিল দক্ষিণি সুপারস্টারের ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার। সকলেই অপেক্ষায় ছিলেন পর্দার ক্যারিশমা বাস্তবের জীবনে কতটা দেখাবেন থালাইভা। তবে শারীরিক অসুস্থতার কারণে সেই ভাবনা থেকে পিছিয়ে গিয়েছিলেন তিনি। এবার মাস খানেকের মাথাতেই উঠিয়ে দিলেন নিজের দলই।









