নজরবন্দি ব্যুরোঃ EURO 2020 থেকে সোজা বাগানে, জনি কাউকো যোগ দিলেন সবুজ মেরুন শিবিরে। আসন্ন ISL মরশুমের জন্য ATK Mohun Bagan-এ সই করলেন ফিনল্যান্ডের জাতীয় দলের এই তারকা ফুটবলার। সবুজ মেরুন শিবিরে EURO 2020-র নজরকাড়া মিডফিল্ডার, তাকে সই করিয়ে চমক দিল সবুজ মেরুন শিবির। আগামী দুই বছরের জন্য এটিকে মোহনবাগানে(ATK Mohun Bagan) সই করলেন এই মিডফিল্ডার। সই করে টুইটারে সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি।
আরও পড়ুনঃ স্বস্তি দিয়ে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ, দেশে কামড় বাড়াচ্ছে ডেল্টা প্লাস।
জনি লেখেন, “মেরিনার্স, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে”। ট্যুইট করার পাশাপাশি সবুজ-মেরুন জার্সি পরে একটি ছবিও দিয়েছেন কাউকো। সাথে ট্যাগ করেছেন জয় মোহনবাগান (#joymohunbagan)। এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার আগে গত তিন বছর ধরে ডেনমার্কের এসবার্গ ক্লাবে খেলতেন তিনি। বেশ কিছু গোল রয়েছে তার।
Mariners, see you soon! 🙂#joymohunbagan@atkmohunbaganfc pic.twitter.com/WuIEWLgJGp
— Joni Kauko (@JoniKauko) June 24, 2021
সবুজ মেরুন শিবিরে EURO 2020-র নজরকাড়া মিডফিল্ডার। ইউরো কাপের তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন জনি। অসাধারণ খেলেছেন এই মিডফিল্ডার। তারপরেই সোজা বাগানে, এর আগে ইউরো কাপের মতো এত বড় মাপের প্রতিযোগিতা শেষ করার তিন দিনের মধ্যে কোনও ফুটবলার আইএসএল-এর কোনও ক্লাবে সই করেননি।
বৃহস্পতিবার এটিকে মোহনবাগানের তরফে একটি ভিডিও পোস্ট করা হয় ট্যুইটারে। সেখানে জনি কাউকোর একাধিক সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছে। এফসি ইন্টার টুরকুর হয়ে ২০০৮ সালের স্প্যানিশ লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ওই মিডফিল্ডার। ২০০৯ সালে একই দলের হয়ে ফিনিশ কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন কাউকো।
২০১২ সালে ফিনল্যান্ড জাতীয় ফুটবল দলে সুযোগ পাওয়া এই ফুটবলার ২০১৩ সালে এফসি লাথির হয়ে স্প্যানিশ লিগ কাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন। জাতীয় দলের হয়ে ২৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। চলতি ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে ফিনল্যান্ড উঠতে না পারলেও কাউকো নজরকাড়া পার্ফরমেন্স করেন।
নজরবন্দি এখন টেলিগ্রামে, পড়তে থাকুন



