নজরবন্দি ব্যুরোঃ এবার বারাসাত থেকে ধৃত জেএমবি জঙ্গি! জানা যায় ধৃত ব্যক্তি বারাসতের বাসিন্দা লালু সেন ওরফে রাহুল। জেএমবি জঙ্গি নাজিউরের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। এস টিএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন করতো রাহুল।
সেই সঙ্গে জঙ্গিদের জন্য তৈরি করতো ভুয়ো পরিচয় পত্র, প্যান কার্ড, আধার কার্ড। গতকাল অভিযান চালিয়ে এই সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ। একটি আইপ্যাড এবং দুটি মোবাইল ফোন। সেই সঙ্গে সন্দেহভাজন কিছু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।


আরও পড়ুনঃ পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, রেলকে চিঠি দিল রাজ্য!
আজ ওই সন্দেহভাজন জেএমবি জঙ্গি রাহুলকে ব্যা ঙ্কশাল আদালতে তোলা হয়। সূত্রের খবর, স্লিপার সেল তৈরির জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতেই রাহুলের ব্যবস্থাপনায় কলকাতায় গা ঢাকা দিয়ে থাকছিল তিন জঙ্গি। ডাকাতি করেই টাকা জোগাড়ের ছক কষেছিল তারা। এর জন্য কলকাতার বেশ কয়েকটি ব্যাঙ্ক, বড় গয়নার শোরুমে রেইকি শুরু করেছিল তারা। ফল, মশারি বিক্রি, ছাতা সারাইয়ের নামে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চলত ডাকাতির ছক কষা।
এবার বারাসাত থেকে ধৃত জেএমবি জঙ্গি! ছক ছিল ব্যাঙ্ক, গয়নার শোরুমে ডাকাতি
ডাকাতির জন্য টার্গেটে থাকা ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান বা গয়নার শোরুমের নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাঁটো, সে সমস্ত তথ্যই সংগ্রহ করে রাখত তিন জঙ্গি। নাজিউরের নেতৃত্বেই তাদের ডাকাতি করার পরিকল্পনা ছিল।









