পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, রেলকে চিঠি দিল রাজ্য!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, এই কথা জানিয়ে রেলকে চিঠি দিল রাজ্য সরকার। ১৭ জুলাই জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা (WBJEE 2021) আছে। সেকথা মাথায় রেখেই পরীক্ষার্থীদের সুবিধার জন্যে ব্যাবস্থা নিল নবান্ন। ওই নির্দিষ্ট দিনে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে চিঠিতে। পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলকে এই চিঠি পাঠানো হয়েছে রাজ্যের তরফে।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় যোগীকে পাস মার্কস মোদির, সঙ্গে উপহার ১৫০০ কোটি

রাজ্যের দেওয়া চিঠিতে বলা হয়েছে, পরীক্ষার দিন সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত স্টাফ স্পেশালে যেন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উঠতে পারেন সেই ব্যাবস্থা করুক রেল। পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, রেল্কে এই আবেদনের পাশাপাশি রাজ্যের সমস্ত জেলাশাসক কে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফে।

জেলাশাসকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৭তারিখ যাতে কোনো ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে অসুবিধা না হয় তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি সমস্ত জেলাতে যাতে ওই দিন গন পরিবহণ সচল থাকে তারও ব্যাবস্থা করতে হবে। তবে সব ক্ষেত্রেই কোভিড বিধি বাধ্যতামূলক।

পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, রেলকে চিঠি দিল রাজ্য!

পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, রেলকে চিঠি দিল রাজ্য!
পরীক্ষার্থীদের উঠতে দিতে হবে স্টাফ স্পেশালে, রেলকে চিঠি দিল রাজ্য!

উল্লেখ্য গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের তরফের জারি করা গাইডলাইন অনুযায়ী  মেট্রো পরিষেবা বন্ধ থাকবে শনিবার। তাই লোকাল ট্রেন অর্থাৎ স্টাফ স্পেশাল এবং গন পরিবহণ সুনিশ্চিত করা হচ্ছে ১৭ জুলাই জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা (WBJEE 2021) এর জন্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন