Tollywood: ‘আমরা দুজন দুজনের সাথে ভালো নেই’, দাম্পত্য জীবনে ইতি টানছেন জিতু-নবনীতা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টলিপাড়ায় ফের সম্পর্ক ভাঙনের খবর। দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন জিতু কমল এবং নবনীতা দাস। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই আলাদা থাকছিলেন দুজনে। বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। যদিও ডিভোর্স পেপার এখনও হাতে আসেনি বলে খবর।

আরও পড়ুন: Sushant Singh Rajput-এর মৃত্যুর সত্যতা কেন সামনে এল না? তদন্ত কতদূর? কী জানালেন ফড়নবীশ

এদিন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জিতুর সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…টাওয়েল শেয়ার হবেনা, সানস্ক্রিন ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা…তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক…ভালো থাকো জিতু কমল।

'আমরা দুজন দুজনের সাথে ভালো নেই', দাম্পত্য জীবনে ইতি টানছেন জিতু-নবনীতা!
‘আমরা দুজন দুজনের সাথে ভালো নেই’, দাম্পত্য জীবনে ইতি টানছেন জিতু-নবনীতা!

এই পোস্টের পরই জিতু-নবনীতার বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিছু দিন আগেই লন্ডন থেকে ফিরেছেন তারকা জুটি। সেই ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তাঁরা। এই কয়েকদিনের মধ্যে কী এমন ঘটল? সুখের সংসারে বিচ্ছেদের কারণ কী? এমন নানা প্রশ্ন ঘুরছে নেটপাড়ায়। যদিও নবনীতার জানিয়েছিল, এই সিদ্ধান্ত নেওয়ার আগেই লন্ডন ট্রিপের সমস্ত প্ল্যান হয়ে গিয়েছিল। ট্রিপ বাতিল করা হয়নি।

'আমরা দুজন দুজনের সাথে ভালো নেই', দাম্পত্য জীবনে ইতি টানছেন জিতু-নবনীতা!
‘আমরা দুজন দুজনের সাথে ভালো নেই’, দাম্পত্য জীবনে ইতি টানছেন জিতু-নবনীতা!

জিতু কমল এবং নবনীতা দাস দুজনেই টলিপাড়ার পরিচিত মুখ। সিরিয়ালের সেটেই আলাপ তাঁদের। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ৬ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। এই চার বছরে তাঁদের জীবনে অনেক ওঠাপড়া এসেছে। কিন্তু আচমকাই সম্পর্কে চিড় ধরল কেন? উত্তর খুঁজছেন অনুরাগীরা। বর্তমানে জিতু তাঁর আগামী ছবি নিয়ে ব্যস্ত। নবনীতাও ব্যস্ত তাঁর নতুন ধারাবাহিকের শুটিংয়ে।

‘আমরা দুজন দুজনের সাথে ভালো নেই’, দাম্পত্য জীবনে ইতি টানছেন জিতু-নবনীতা!

'আমরা দুজন দুজনের সাথে ভালো নেই', দাম্পত্য জীবনে ইতি টানছেন জিতু-নবনীতা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত