Sushant Singh Rajput-এর মৃত্যুর সত্যতা কেন সামনে এল না? তদন্ত কতদূর? কী জানালেন ফড়নবীশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে তিন তিনটে বছর। কিন্তু এখনও রহস্যজট কাটানো যায়নি। প্রয়াত অভিনেতার রহস্যমৃত্যুর কারণ খুঁজতে তদন্ত জারি রয়েছে। কিন্তু সেই তদন্তের অগ্রগতি কতদূর? জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

আরও পড়ুন: পিছোতে পারে বিরোধী বৈঠকের দিন-স্থান, এবার আয়োজকের ভূমিকায় Congress!

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর কয়েকদিন আগেই প্রয়াত হন তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। বহুতল থেকে পড়ে মৃত্যু হয় তরুণীর। কদিন পরই ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিন বছর পেরিয়ে গেলেও দুজনের মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানান, তদন্ত এখনও চলছে। যে তথ্যগুলি জোগাড় হয়েছে, তার বিশ্বাসযোগ্যতা খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।

Sushant Singh Rajput-এর মৃত্যুর সত্যতা কেন সামনে এল না? তদন্ত কতদূর? কী জানালেন ফড়নবীশ?

২০২০ সালের ৮ জুন রাতে মুম্বইয়ের একটি বহুতলের ১৪ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় দিশা সালিয়ানের। প্রথমে মুম্বই পুলিশ তদন্ত করলেও পরবর্তীকালে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। গত মাসেই সিবিআই যাবতীয় তথ্যপ্রমাণের ভিত্তিতে দুর্ঘটনাতেই দিশার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করে। অতিরিক্ত মদ্যপান করার কারণেই ভারসাম্য হারিয়ে তরুণীর মৃত্যু হয়েছে।

Sushant Singh Rajput-এর মৃত্যুর সত্যতা কেন সামনে এল না? তদন্ত কতদূর? কী জানালেন ফড়নবীশ?

২০২০ সালে ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ আত্মহত্যা বলা হলেও খুনের অভিযোগ করা হয়। তাঁর মৃত্যুর রেশ পড়ে বলিউডে। ‘নেপোটিজম’ ইস্যুতে বলিউড বয়কটের ডাক দেয় নেটিজেনরা। প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। সুশান্তের পরিবারের তরফেও দ্রুত তদন্তের মাধ্যমে সত্যতা বের করে আনার দাবি করা হয়েছে।

Sushant Singh Rajput-এর মৃত্যুর সত্যতা কেন সামনে এল না? তদন্ত কতদূর? কী জানালেন ফড়নবীশ?

Sushant Singh Rajput-এর মৃত্যুর সত্যতা কেন সামনে এল না? তদন্ত কতদূর? কী জানালেন ফড়নবীশ?
Sushant Singh Rajput-এর মৃত্যুর সত্যতা কেন সামনে এল না? তদন্ত কতদূর? কী জানালেন ফড়নবীশ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত