নজরবন্দি ব্যুরোঃ বহুদিন পর্দায় দেখা যায়নি অভিনেতা জিৎকে, অথচ, অবাঙালি হয়েও বাংলা সিনেমায় অভিনয় করে, লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন। সম্প্রতি, একটি স্টেজ শো করেন জিৎ। প্রায় আড়াই বছর পর দর্শকদের মুখোমুখি হন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি বিশেষ সক্রিয় নন, তবে তার ফ্যান পেজ মাঝে মধ্যেই নানান ছবি পোস্ট করেন।
আরও পড়ুনঃ মস্তিষ্কে অস্ত্রোপচার ঐন্দ্রিলার,’মন ভেঙে গিয়েছে!’ জানালেন তাঁর মা


সম্প্রতি জিৎ তার নিজের পেজে কিছু ছবি পোস্ট করেছেন। বৈষ্ণোদেবী থেকে উজ্জয়িনীর মহাকাল মন্দির, পুরো পরিবার নিয়ে হাজির হন তিনি, সেই ছবি যেমন পোস্ট করেছেন। তেমনই একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে এক প্রৌঢ়া তাঁকে গালে চুম্বন দিয়ে ভালোবাসা জানাচ্ছেন।ে নিমেষে ভাইরাল হয় ভিডিওটি।

ভিডিওতে দেখা যায়, তিনি এক প্রৌঢ়া অনুরাগী আনন্দের বশে স্টেজেই উঠে আসেন। বৃদ্ধা আসতেই তাকে জড়িয়ে ধরেন জিৎ, গালে চুমু দিয়ে বলেন ‘আপনাকে কী সুন্দর দেখতে।’ জিতের মুখে এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যান তিনি। এর পর জিৎ তাঁর হাতে উপহারও তুলে দেন।
Related News‘বেঙ্গল ফাইলস’ আটকে দেওয়া ঐতিহাসিক ভুল! বিস্ফোরক মিঠুন চক্রবর্তীটলিউডে বড় বদলের ইঙ্গিত! চার তারকা বিধায়কের হাতে নতুন দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রীView this post on Instagram
অশীতিপর বৃদ্ধাকে জড়িয়ে ধরলেন জিত, মুহূর্তের মধ্যের ভাইরাল ভিডিও

চমক দিতে খুবই ভালবাসেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ (Jeet)। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টলিপাড়ায়। সম্প্রতি রাবণ ছবিতে নতুন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন। আর এবার নতুন ছবি ‘চেঙ্গিজে’র মধ্যে দিয়ে ফের অনুরাগীদের সারপ্রাইজ দিতে চলেছেন জিৎ।









