নজরবন্দি, বালুরঘাটঃ বিহারে পট পরিবর্তনের সাথে সাথে আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এই রাজ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে চলেছে নিতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড)। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি জেলায় প্রার্থী দিতে পারে নিতীশ কুমারের দল জে ডি ইউ।
আরও পড়ুনঃ সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা, শান্তিপ্রসাদদের ফের হেফাজতের নির্দেশ আদালতের


এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জনতা দল ইউনাইটেডের ন্যাশনাল কাউন্সিলের সভাপতি অশোক দাস। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা জে ডি ইউ সভাপতি সজল অধিকারী।

জে ডি ইউ ন্যাশনাল কাউন্সিল সভাপতি অশোক দাস জানান, নীতিশ মডেল গড়ে তুলতে বাংলাতে দুর্নীতিমুক্ত, মদ মুক্ত, গণতান্ত্রিক বাংলা গড়তে বাংলার ঘরে ঘরে প্রচার চালানো হবে। তবে তাদের লক্ষ্য যে আসন্ন পঞ্চায়েত ভোট, সেকথাও স্বীকার করে নেন তিনি।



তিনি জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সামর্থ্য অনুযায়ী প্রার্থী দেবে জনতা দল ইউনাইটেড। যদিও পঞ্চায়েত নির্বাচনে অন্য কোনো দলের সাথে জোট বাঁধবে নাকি একাই লড়বে সে কথা এখনই স্পষ্ট করে জানাতে পারেননি তিনি।

পাখির চোখ লোকসভা, এবার বাংলার পঞ্চায়েত নির্বাচনে লড়বে নিতিশের JDU
এদিনের সাংবাদিক সম্মেলন থেকে একটি বিষয় পরিষ্কার যে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যে আরও একটি নতুন দল তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করবে।







