মহাত্মা গান্ধীকে আক্রমণ করে ফের বিতর্কে জড়ালেন যতি নরসিংহানন্দ, কি বলেছেন তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহাত্মা গান্ধীকে আক্রমণ করে ফের বিতর্কে জড়ালেন ধর্মীয় নেতা যতি নরসিংহানন্দ সরস্বতী৷ তিনি বলেন, ‘আমরা জাগ্রত হিন্দুরা কখনওই মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে মানতে পারব না৷’ শুধু তাই নয়,

আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের অনুষ্ঠান হোক ভার্চুয়ালি, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

হাজার হাজার হিন্দু খুনের জন্য গান্ধীকেই দায়ী করেন নরসিংহানন্দ৷ জাতির জনককে হিন্দু হত্যাকারী বলে অভিহিত করেন তিনি৷ নরসিংহানন্দের সেই বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই নতুন করে আবার শোরগোল পড়ে গিয়েছে৷

মহাত্মা গান্ধীকে আক্রমণ করে ফের বিতর্কে জড়ালেন যতি নরসিংহানন্দ, কি বলেছেন তিনি?

সমাজে শান্তি ভঙ্গ এবং আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় গাজিয়াবাদের দাসনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের বিরুদ্ধে উত্তরাখণ্ডের মুসৌরি থানায় দায়ের হয়েছে অভিযোগ৷ গত ১৩ জুলাই গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন নরসিংহানন্দ৷

29

তাঁর মন্তব্যের ওই অংশটুকু পরে ভাইরাল হয়ে যায়৷ দু’মিনিটের ভিডিয়োতে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে অভিযান শুরুর কথা বলেন নরসিংহানন্দ৷ তিনি বলেন, ‘এক লক্ষ লোকের সই নিয়ে সুপ্রিম কোর্টে যাব৷ গান্ধীকে যার ইচ্ছে নিজের বাপ বলে মনে করুন৷ কিন্তু আমরা জাগ্রত হিন্দুরা তাকে বাপ বলে মানি না৷

30 3

মহাত্মা গান্ধীকে আক্রমণ করে ফের বিতর্কে জড়ালেন যতি নরসিংহানন্দ, কি বলেছেন তিনি?

জাতির জনক তো অনেক দূরের কথা৷’ তাঁর আরও সংযোজন, ‘রাষ্ট্রপিতা বা জাতির জনক কি কোনও সাংবিধানিক পদ? সংবিধান কাউকে রাষ্ট্রপিতা বানাতে পারে? কয়েকজন দালাল ও চাটুকার তাঁকে রাষ্ট্রপিতা বানিয়েছে৷’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত