21 July: ২১ জুলাইয়ের অনুষ্ঠান হোক ভার্চুয়ালি, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। কিন্তু সরকার এবিষয়ে কোনরকম উদ্বেগ প্রকাশ করছে না। এমত অবস্থায় ২১ জুলাইয়ের অনুষ্ঠান হোক ভার্চুয়ালি। তাই কলকাতা হাইকোর্টে এবার জনস্বার্থ মামলা দায়ের করা হল। জনস্বার্থ মামলা করে চিকিৎসক সঞ্জীব কুমার মুখ্যোপাধ্যায়ের বক্তব্য, যেভাবে করোনার সংখ্যা হু হু করে বেড়ে চলেছে তাতে জনসমাবেশ ভার্চুয়ালি করাই ভালো।

আরও পড়ুনঃ কলকাতা পুরসভার সচিবের নামে ভুয়ো ইমেল আইডি খুলে চাকরি, গ্রেফতার ২

দেশে করোনা আক্রান্তের সংখ্যা যেমন বেড়ে চলেছে। তেমনই পাল্লা দিয়ে বেড়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার করেছে। এমত অবস্থায় ২১ জুলাই ভার্চুয়ালি করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

২১ জুলাইয়ের অনুষ্ঠান হোক ভার্চুয়ালি, আয়োজনে পড়তে পারে ভাটা 
২১ জুলাইয়ের অনুষ্ঠান হোক ভার্চুয়ালি, আয়োজনে পড়তে পারে ভাটা 

ওই চিকিৎসকের কথায়, যদি ২১ জুলাই করতে হয়, তাহলে কতগুলি বিষয় মাথায় রাখা প্রয়োজন। এর মধ্যে রয়েছে, মাস্ক পরে থাকতে হবে। সমাবেশের গেটে স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। সামাজিক দূরত্ববিধি মানতে হবে সকলকে।

উল্লেখ্য, করোনার কারণে গত দুই বছর ধরে হয়নি তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচি। তাই এবছর করোনার রাশ কমতেই তোড়জোড় শুরু করেছে তৃণমূল। সমস্ত কাজ ছেড়ে এবারের ২১ জুলাইকে ঐতিহাসিক করে তোলার জন্য চলছে জেলায় জেলায় কর্মসূচি। কিন্তু যেভাবে প্রতিদিন রাজ্যে করোনার সংখ্যা বেড়ে চলেছে, তাতে কি এবারেও ২১ জুলাইয়ের সমাবেশে ভাটা পড়বে? প্রশ্ন রাজনৈতিক মহলে।

২১ জুলাইয়ের অনুষ্ঠান হোক ভার্চুয়ালি, আয়োজনে পড়তে পারে ভাটা 

২১ জুলাইয়ের অনুষ্ঠান হোক ভার্চুয়ালি, আয়োজনে পড়তে পারে ভাটা 
২১ জুলাইয়ের অনুষ্ঠান হোক ভার্চুয়ালি, আয়োজনে পড়তে পারে ভাটা 

আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা। এমনটাই জানিয়েছেন আইনজীবী শমীক বাগচি এবং আইনজীবী নুর ইসলাম শেখ ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত