কলকাতা পুরসভার সচিবের নামে ভুয়ো ইমেল আইডি খুলে চাকরি, গ্রেফতার ২

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরসভার সচিবের নামে ভুয়ো ইমেল আইডি খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের হদিশ পেল পুলিস। নদিয়া জেলার ধানতলা এবং তাহেরপুর থেকে পুলিস এ ব্যাপারে দুজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসে এবার সব কিছু খোলা থাকবে যোগী রাজ্যে, ছুটি মিলবেনা উত্তর প্রদেশে

দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছে। বিষয়টি কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে। পুলিস জানায়, পুরসভার সচিব হরিহর প্রসাদ মণ্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত চালায়।

22 6

সচিবের অভিযোগ, তাঁর নামে ভুয়ো ইমেল আইডি খুলে ওই প্রতারকরা অনেককে পুরসভায় চাকরির জন্য জাল নিয়োগপত্র দিয়েছে। বহু যুবক যুবতী তাদের পাল্লায় পড়ে প্রতারিত হয়েছেন। তিনি পুলিসে লিখিত অভিযোগ জানান।

23 4

কলকাতা পুরসভার সচিবের নামে ভুয়ো ইমেল আইডি খুলে চাকরি, গ্রেফতার ২

24 5

তারপর পুরসভার অফিসাররা, ধানতলা এবং রানাঘাট সাইবার থানার পুলিস অভিযান চালায়। অভিজিৎ সাধু (২৭) এবং রকি মৃধা (৩০) নামে দুই তরুণকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত