Independence Day: স্বাধীনতা দিবসে এবার সব কিছু খোলা থাকবে যোগী রাজ্যে, ছুটি মিলবেনা উত্তর প্রদেশে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি-বেসরকারি অফিস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার খোলা থাকবে উত্তর প্রদেশে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে এই স্বাধীনতা দিবসটি স্বাধীনতার ৭৫তম বছর হওয়ায় প্রতিটি জেলায় এই বছর একটি বিশেষ অনুষ্ঠান হিসাবে উদযাপন করা হবে।

আরও পড়ুনঃ বাড়িতে চলছিল হেরোইন তৈরির কাজ, গ্রেফতার প্রাক্তন নৌসেনা কর্মী

কারণ স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহাৎসব’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকলকে হাজির থাকতে হবে নিজ-নিজ প্রতিষ্ঠানে। অংশ নিতে হবে স্বাধীনতা দিবস উদযাপনে। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যসচিব ডি এস মিশ্র জানিয়েছেন,

20 5

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সাফাই অভিযানের আয়োজন করা হবে রাজ্যের প্রতিটি জেলায়। সাধারণত এই সাফাই অভিযান প্রতিবার দীপাবলির সময় আয়োজিত হয়। কিন্তু এবার এই অভিযানকে জাতীয় কর্মসূচিতে পরিণত করাই লক্ষ্য।

19 4

স্বাধীনতা দিবসে এবার সব কিছু খোলা থাকবে যোগী রাজ্যে, ছুটি মিলবেনা উত্তর প্রদেশে

21 5

এ প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে যোগ রয়েছে এমন সমস্ত এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহভর নানা কর্মসূচি থাকছে। স্বাধীনতা দিবসকে শুধুমাত্র সরকারি অনুষ্ঠানের মধ্যে আবদ্ধ রাখা যাবে না। মানুষকে অনুষ্ঠানে অংশ নিতে হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত