Heroin: বাড়িতে চলছিল হেরোইন তৈরির কাজ, গ্রেফতার প্রাক্তন নৌসেনা কর্মী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পেশায় প্রাক্তন নৌসেনা কর্মী। তাঁর প্রাসাদের মতো বাড়িতে চলছিল হেরোইন তৈরির কাজ। সেখান থেকেই চলতে পাচারের চক্র। যা ছড়িয়ে পড়েছিল ভিন রাজ্যেও। শুক্রবার রাতে এসটিএফের অভিযানে গ্রেফতার ওই প্রাক্তন নৌসেনা কর্মী।

আরও পড়ুনঃ Financial Fraud: পুলিশে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা, গ্রেফতার তিন

পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রাম রাজুয়ারায় নিজের বাড়িতেই হেরোইন তৈরির কারবার খুলেছিল গোলাম মুর্শিদ। শুক্রবার রাতে এসটিএফ একেবারে হাতেনাতে ধরে ফেলে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে মরফিন এবং নগদ প্রচুর টাকা।

বাড়িতে চলছিল হেরোইন তৈরির কাজ, পুলিশের অভিযানে গ্রেফতার মুল পান্ডা 
বাড়িতে চলছিল হেরোইন তৈরির কাজ, পুলিশের অভিযানে গ্রেফতার মুল পান্ডা 

ল্যাবোরেটরিতে তৈরি হেরোইন কিভাবে এবং কোথায় কোথায় ছড়িয়ে পড়ত? তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ ও এসটিএফের আধিকারিকরা। পুলিশের দাবি, দীর্ঘ দিন ধরেই হেরোইন পাচারে সঙ্গে যুক্ত ছিল গোলাম। পরে সে নিজেই দক্ষ লোককে নিজের বাড়িতে এনে ব্যবসা শুরু করেছিল। তাদেরকেও কোথা থেকে আনা হয়েছে? তা জানার চেষ্টা করছেন এসটিএফ আধিকারিকরা।

বাড়িতে চলছিল হেরোইন তৈরির কাজ, পুলিশের অভিযানে গ্রেফতার মুল পান্ডা 

বাড়িতে চলছিল হেরোইন তৈরির কাজ, পুলিশের অভিযানে গ্রেফতার মুল পান্ডা 
বাড়িতে চলছিল হেরোইন তৈরির কাজ, পুলিশের অভিযানে গ্রেফতার মুল পান্ডা 

স্থানীইয় বাসিন্দাদের বক্তব্য, প্রাক্তন নৌসেনা কর্মী ছিলেন গোলামপ। তাই তাঁকে সম্মানের চোখে দেখতেন স্থানীয় মানুষরা। এদিকে রমরমিয়ে চলা এই ব্যবসার ঘুণাক্ষরে আন্দাজ পাননি গ্রামবাসীরা। এখন জানতে পেরে তাঁদের চোখ কপালে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত